বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাখাইনে বিদ্রোহীদের কাছে সেনাসহ ৫০০ জনের আত্মসমর্পণ

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি— সামরিক জান্তাকে হটিয়ে দিয়ে মিনবায়ার তিনটি ব্যাটালিয়নের সবগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেন।
কয়েকটি সূত্র নারিনজারাকে জানিয়েছে, সব মিলিয়ে আরাকান আর্মির কাছে পাঁচশরও বেশি জন আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে রয়েছেন জান্তার বিভিন্ন বিভাগের প্রধান, জান্তা বাহিনীর ডিভিশন কমান্ডার, নন-কমিশন্ড কর্মকর্তা, আহত ১০০ সেনা ও তাদের পরিবারের সদস্যরা।

সূত্রটি বলেছে, “গতকাল থেকে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আহতদের মধ্যে একজন ডিভিশন কমান্ডার রয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি সেনা আহত হয়েছে। আজ সকালে, তারা সবাই আত্মসমর্পণ করেছে।”

মিনবায়ার এক বাসিন্দা নারিনজারা নিউজকে জানিয়েছেন, সেখানে একমাত্র অবশিষ্ট ছিল ৩৭৯ নং লাইট ইনফ্রেন্ট্রি ব্যাটালিয়ন। সোমবার এই ব্যাটালিয়নটিও নিজেদের নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার চারটি গাড়িতে করে প্রায় ১০০ যুদ্ধবন্দি ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যায় আরাকার আর্মির সদস্যরা।

“সেখানে একশরও বেশি সেনা ছিল। অনেক নারী, শিশু এবং আহতদের সেনাদের সঙ্গে দেখা গেছে। আমি একটি ব্রিজ থেকে এই দৃশ্য দেখেছি।” বলেছেন এই প্রত্যক্ষদর্শী।

আত্মসমর্পণকারীদের মধ্যে আঞ্চলিক প্রশাসক এবং বিভাগীয় কর্মকর্তারা ছিলেন। তারা নিজেদের সঙ্গে মুরগি, শূকর ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে জানা গেছে।

মিনবায়ার সামরিক জান্তার ৩৮০ নং, ৩৭৯ নং ও ৫৪১ নং নামের তিনটি ব্যাটালিয়ন ছিল। গত ২৮ জানুয়ারি বিদ্রোহীরা ৩৮০ নং ব্যাটালিয়নটি দখল করেছিল। এর প্রায় ১০ দিন পর আরেকটি ব্যাটালিয়ন দখল করেছে তারা।

রাখাইনের এই অস্থিতিশীল পরিস্থিতির ছাপ পড়েছে বাংলাদেশেও। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বাংলাদেশের অনেক মানুষ নিজ-বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

সূত্র: নারিনজারা নিউজ

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারকে ফ্রান্সের সিনেটের স্বীকৃতি

মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারকে ফ্রান্সের সিনেটের স্বীকৃতি

ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদক এভাবে ছুটলে দেশের উন্নয়ন হবে কীভাবে: হাইকোর্ট

ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদক এভাবে ছুটলে দেশের উন্নয়ন হবে কীভাবে: হাইকোর্ট

পাল্লা দিয়ে বাড়ছে প্রবাসী মৃত্যুহার

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

সোয়া দুই কোটি টাকা ভ্যাট দিল গুগল

সোয়া দুই কোটি টাকা ভ্যাট দিল গুগল

বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান

৪০ হাজার কোটি টাকার মালিক ইতালির ১৯ বছর বয়সী ক্লেমেন্তে দেল ভেচিও

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ