সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে, পিছু হটছে ইয়েমেনি বাহিনী

বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন সরকারের বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনী এ তথ্য জানিয়েছে।

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে, পিছু হটছে ইয়েমেনি বাহিনী
ইয়েমেনের সরকারি বাহিনীর এই পিছু হটার ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথটির ওপর হুতিদের প্রভাব আরও বাড়বে। এতে বৈশ্বিক জাহাজ চলাচলের ওপর চাপ সৃষ্টির নতুন একটি সুযোগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায়, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণও হুতিদের হাতে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এ দুই দিক থেকে চাপের মুখে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান নৌপথগুলো আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্যপথ। বিশেষ করে এশিয়া থেকে মিসরের সুয়েজ খাল হয়ে ইউরোপে পণ্য ও বিভিন্ন সামগ্রী পরিবহনে পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দক্ষিণ ইয়েমেনের বাহিনী জানিয়েছে, তারা সরকার নিয়ন্ত্রিত রাজধানী এডেনের দিকে পুনরায় অবস্থান নিচ্ছে। ইয়েমেনের রাজধানী সানা ও সবচেয়ে জনবহুল এলাকাসহ দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা দক্ষিণের সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে চাপ বাড়াচ্ছে।

দক্ষিণাঞ্চলীয় বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী তাইজ গভর্নরেটের পশ্চিমে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে তাদের সেনাদের পুনর্বিন্যাসের কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজধানী এডেন ও পার্শ্ববর্তী গভর্নরেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া, পাশাপাশি সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

শেয়ার করুন: