Friday , 30 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আরও ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৬২

প্রতিবেদক
Probashbd News
July 30, 2021 12:34 pm
করোনায় আরও ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৬২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭, রোববার ২২৮ ও শনিবার ১৯৫ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৫৬৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন এবং নারী ৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ১৩, খুলনায় ৩৬, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৯, ৮১ থেকে ৯০ বছরের ১১, ৭১ থেকে ৮০ বছরের ৩২, ৬১ থেকে ৭০ বছরের ৬৯, ৫১ থেকে ৬০ বছরের ৪৮, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৫ ও ১১ থেকে ২০ বছরের একজন মারা গেছেন।

সর্বশেষ - সাহিত্য