বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু চীনে

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৫, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ
স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু চীনে

চীনে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চীনে ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৯৬ জন।এ ছাড়া নতুন ৮৫ জনের মধ্যে ৬২ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটিতে ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্কুলগামী শিশুদের টিকা দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

চীন সরকারের এই সতর্ক অবস্থানের অন্যতম কারণ হলো—দেশটির ১৬টি প্রদেশ ও মিউনিসিপ্যাল এলাকায় করোনা ছড়িয়েছে। ফলে স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য দেশটির বিভিন্ন প্রদেশের প্রশাসনকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যদিও স্কুলগামী শিক্ষার্থীদের ইতিমধ্যে টিকা দিতে শুরু করেছে বিভিন্ন প্রদেশ। কিন্তু কেন্দ্র চাইছে, এই টিকাদানের হার বাড়াতে। কারণ, সরকার চাইছে, চলতি বছরের শেষে যেন দেশটির ৮০ থেকে ৮৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়। এ পর্যন্ত ঠিক কত শতাংশ নাগরিককে টিকা দেওয়া হয়েছে, তা জানা যায়নি। সরকারি হিসাব অনুসারে, ১৬০ কোটি ডোজ ইতিমধ্যে দেওয়া হয়েছে।

সংক্রমণ ঠেকাতে চীনে যেমন টিকা কার্যক্রম জোরদার করা হচ্ছে, তেমনি করোনার পরীক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে। যেমন হুবেই প্রদেশের রাজধানী উহানের নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় সবার করোনার পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। উহান ছাড়াও অন্যান্য প্রদেশে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন এলাকায় বিধিনিষেধও আরোপ করছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ভারতকে ‘লজ্জা দেওয়া’ সেই লংকান পেলেন সুখবর

ভারতকে ‘লজ্জা দেওয়া’ সেই লংকান পেলেন সুখবর

জাতিসংঘে জায়গা পাচ্ছেন না তালেবান ও মিয়ানমারের নতুন দূত

জাতিসংঘে জায়গা পাচ্ছেন না তালেবান ও মিয়ানমারের নতুন দূত

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী বিজ্ঞানের আলো ছড়াচ্ছেন বাংলাদেশি হুসাইন

কেরানীগঞ্জের দোলেশ্বর মসজিদকে ইউনেস্কো পুরস্কার

কেরানীগঞ্জের দোলেশ্বর মসজিদকে ইউনেস্কো পুরস্কার

২৫শ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ

২৫শ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ

হঠাৎ সুর বদল যুক্তরাষ্ট্রের, ইসরায়েলকে ‘নজিরবিহীন’ হুঁশিয়ারি

হঠাৎ সুর বদল যুক্তরাষ্ট্রের, ইসরায়েলকে ‘নজিরবিহীন’ হুঁশিয়ারি

বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে সীমান্তে পিঠ প্রদর্শন করার দিন শেষ

শ্রীনগরে বসতবাড়িতে আগুন, রাস্তার মাঝখানে বিদ্যুৎ খুঁটিতে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য চমৎকার সম্পদ: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য চমৎকার সম্পদ: প্রধানমন্ত্রী