শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২৯ জন মিলে এক কিশোরীকে মাসের পর মাস গণধর্ষণ

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ
২৯ জন মিলে এক কিশোরীকে মাসের পর মাস গণধর্ষণ

পনেরো বছরের এক কিশোরীকে মাসের পর মাস গণধর্ষণের অভিযোগ উঠেছে ২৯ জনের বিরুদ্ধে। এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস ধরে টানা ওই কিশোরীকে যৌন নির্যাতন করে আসছিল এই ২৯ জন। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে।

প্রদেশটির পুলিশ জানিয়েছে, নির্যাতিত ওই কিশোরী নিজেই থানায় এসে গত নয় মাসে তার উপরে হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছে। ২৯ জনের নাম উল্লেখ করেছে। এর মধ্যে দু’জন নাবালকও ছিল।

নির্যাতিতার অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অভিযুক্ত ওই দুই নাবালকও রয়েছে।

গণধর্ষণের শিকার ওই কিশোরী জানিয়েছে, অভিযুক্তরা তাকে ধর্ষণ করার মুহূর্তের ভিডিও তুলে রাখত। পরে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে আসছিল।

জানা গেছে, গত জানুয়ারিতে ওই কিশোরীর এক বন্ধু তাকে ধর্ষণ ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সে অন্যদের পাঠায়। এরপর অন্যরাও ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে একে একে ধর্ষণ করতে থাকে নির্যাতিতাকে। এভাবে গত কয়েক মাস ধরে নির্যাতন চলার পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয় কিশোরী। পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। তারা সবাই নির্যাতিতার পরিচিত। পুরো ঘটনা জেনে স্তম্ভিত পুলিশ।

বর্তমানে নির্যাতিত ও কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যেসব স্থানে ওই কিশোরীকে নির্যাতন করা হয়েছে সেসব স্থানে তল্লাশি চালানো চালাচ্ছে পুলিশ। সূত্র: সংবাদ প্রতিদিন

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়ে করোনা পজিটিভ আর্চার দিয়া

যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়ে করোনা পজিটিভ আর্চার দিয়া

সিরিয়ার সাবেক এমপিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

সিরিয়ার সাবেক এমপিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

উত্তর কোরিয়ার ‘দর্পচূর্ণ’ করতে একজোট যুক্তরাষ্ট্রসহ তিন দেশ

উত্তর কোরিয়ার ‘দর্পচূর্ণ’ করতে একজোট যুক্তরাষ্ট্রসহ তিন দেশ

অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকায় ফখরুলকন্যা

একাত্তরের নির্মমতার সাক্ষী মার্কিন সাংবাদিক জোসেফ আর নেই

একাত্তরের নির্মমতার সাক্ষী মার্কিন সাংবাদিক জোসেফ আর নেই

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই করোনার সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: কাদের

ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই করোনার সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: কাদের

ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী দীপান্বিতা সেন মারা গেছেন

ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে