Tuesday , 16 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Probashbd News
November 16, 2021 5:21 am
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কানাডার টরন্টোর পিটার বোরোতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল গোমেজ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ের মিলব্রুক অফ র‌্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় উজ্জ্বল গোমেজের স্ত্রী রোজালিন মনি গোমেজ, দুই ছেলে এইডেন গোমেজ (১৫) ও অ্যারন গমেজ (১০) আহত হয়। তাদের টরন্টোর ডাউন টাউনে সিককিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অ্যারন লাইফ সাপোর্টে রয়েছে।

পিটার বোরো কাউন্ট্রি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে।

জেমস উজ্জ্বল গোমেজের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - সাহিত্য