Friday , 5 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লিবিয়া থেকে শেষে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি

প্রতিবেদক
Probashbd News
December 5, 2025 6:00 pm

ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়েছিলেন তারা কিন্তু গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, লিবিয়ায় অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয় তাদের। অবশেষে ডিটেনশন সেন্টারের দুর্বিষহ জীবন শেষে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসমগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ফের লংমার্চ শুরুর ঘোষণা ইমরানের

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু!

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু!

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

রেমিট্যান্স নির্ভরতায় ঝুঁকি বাড়ছে অর্থনীতিতে

রেমিট্যান্স নির্ভরতায় ঝুঁকি বাড়ছে অর্থনীতিতে

সারওয়ার হোসেন এর কবিতা: বন্ধুকে দেখার অপেক্ষায়

সারওয়ার হোসেন এর কবিতা: বন্ধুকে দেখার অপেক্ষায়

ওজন কমাতে স্ন্যাক্স খাওয়ার বিষয়ে সচেতন থাকুন

ওজন কমাতে স্ন্যাক্স খাওয়ার বিষয়ে সচেতন থাকুন

সৌদি আরবে দুই শতাধিক ‘দুর্নীতিবাজ’ গ্রেফতার

সৌদি আরবে দুই শতাধিক ‘দুর্নীতিবাজ’ গ্রেফতার

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী

ইতালির মনফালকোনে সিটি কর্পোরেশনের মেয়র এর সাথে রাষ্ট্রদূত  শামীম আহসান এর  বৈঠক

ইতালির মনফালকোনে সিটি কর্পোরেশনের মেয়র এর সাথে রাষ্ট্রদূত শামীম আহসান এর বৈঠক

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন