শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাতারে কোয়ারাইনটেন বাতিল হল বাংলাদেশিদের জন্য

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ
কাতারে কোয়ারাইনটেন বাতিল হল বাংলাদেশিদের জন্য

করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল কাতার সরকার।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফেরা প্রবাসীদের আর হোটেল ও মোটেলে কোয়ারান্টিনে থাকতে হবে না।

এ ছাড়া কাতারে ফেরার আগে পিসিআর টেস্টও করতে হবে না বলে সুখবর দিয়েছে দেশটির সরকার।

এতে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে যেসব শ্রমিক কাতারে আসবেন, তারা এখন থেকে পিসিআর টেস্ট ও কোয়ারেন্টিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়া শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করে গত ২৪ ফেব্রুয়ারি কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

নতুন এ কোভিড-১৯ ভ্রমণ নীতিমালা এবং কাতারে ফিরে আসার এ নিয়ম আগামী ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যারা কাতার থেকে টিকা নিয়ে দেশে গেছেন অথবা বাংলাদেশ থেকে টিকা নিয়ে কাতারে আসবেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে।

এ ছাড়া যারা করোনা টিকা নেননি বা করোনায় কখনো আক্রান্তও হননি, তাদের বেলায় কাতারে আসার আগে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে এবং তাদের পাঁচ দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে এবং শেষের দিন র‍্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে।

এদিকে যারা ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে কাতারে আসবেন, তারা যদি করোনা টিকা না নিয়ে থাকেন, তা হলে কাতারে আসার ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে এবং একদিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে এবং র‍্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে র  ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে র ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের তালিকা

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের তালিকা

আর্জেন্টিনার পরের দুই ম্যাচে মেসিকে রাখতে চান না কোচ

আর্জেন্টিনার পরের দুই ম্যাচে মেসিকে রাখতে চান না কোচ

শাশুড়িকে পালিয়ে বিয়ে, ৯ বছর পর মেয়ের জামাই গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের নারীরা

তালেবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে আমেরিকা: নিকি হ্যালি

তালেবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে আমেরিকা: নিকি হ্যালি

মালয়েশিয়ায় খালি হচ্ছে নেপালি গার্ড, দুয়ার খুলছে বাংলাদেশিদের

মালয়েশিয়ায় খালি হচ্ছে নেপালি গার্ড, দুয়ার খুলছে বাংলাদেশিদের

এক কোটি ইউক্রেনীয় বাস্তুহারা হতে পারেন: জাতিসংঘ

এক কোটি ইউক্রেনীয় বাস্তুহারা হতে পারেন: জাতিসংঘ

গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত