মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে সংসদীয় দল থেকে বহিস্কার করেছে তার দল লেবার পার্টি।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেংকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কাওয়াসি কাওয়ারতেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল লেবার পার্টি।

লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।

লেবার পার্টির অন্যন্য নেতারা এমন মন্তব্যের জন্য রূপা হককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, রূপা হক লেবার পার্টির একটি বৈঠকে বলেছেন, কাওয়াসি কাওয়ারতেংকে দেখে বোঝার উপায় নেই সে একজন কৃষ্ণাঙ্গ। কারণ সে ভালো ও দামি স্কুলে পড়াশোনা করেছে। দেশের সব ভালো স্কুলে পড়েছে।

তিনি আরও মন্তব্য করেন, যদি আপনারা আজকের পোগ্রামে তার বক্তব্য শোনেন আপনি জানবেন না সে কৃষ্ণাঙ্গ।

বিবিসি পরবর্তীতে জানায়, এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রূপা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে পিছিয়ে পড়েছেন ঋষি সুনাক

দুই দিনের সফরে ভাসানচরে চীনের রাষ্ট্রদূত লি জিমিং

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে: ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে: ওবায়দুল কাদের

যে শর্তে পুতিনের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার কথা জানালেন বাইডেন

প্রয়োজনীয়তা বুঝে দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে ভাববো: প্রধানমন্ত্রী

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

কখনোই নিবন্ধন করেনি দেশের ১৪ শতাংশ হাসপাতাল: আইসিডিডিআর’বি

স্বামীর অপরাধের শাস্তি পেতে যাচ্ছেন শিল্পা শেঠি

স্বামীর অপরাধের শাস্তি পেতে যাচ্ছেন শিল্পা শেঠি

১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন, খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র

১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন, খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র