Sunday , 25 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পঞ্চগড়ে নৌকাডুবি, ২৪ জনের লাশ উদ্ধার

প্রতিবেদক
Probashbd News
September 25, 2022 2:20 pm

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে   সংবাদিক নেতৃবৃন্দের  বৈঠক

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সংবাদিক নেতৃবৃন্দের বৈঠক

মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশর অবস্থান এবার বিশ্বে দ্বিতীয়

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে জাকির হোসেন সুমন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সেমিফাইনালে রিজওয়ান-মালিকের খেলা নিয়ে শঙ্কা

সেমিফাইনালে রিজওয়ান-মালিকের খেলা নিয়ে শঙ্কা

আপাতত যোগ না দিলেও চাকরি হারাবেন না পোশাকশ্রমিকরা

আপাতত যোগ না দিলেও চাকরি হারাবেন না পোশাকশ্রমিকরা

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

নিরাপদ অভিবাসন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ইতালি একমত

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

যেভাবে ব্যাংক চলবে বুধবার থেকে

যেভাবে ব্যাংক চলবে বুধবার থেকে

শামির পাশে দাঁড়ানোয় বিরাট কোহলিকে হুমকি!

শামির পাশে দাঁড়ানোয় বিরাট কোহলিকে হুমকি!