Tuesday , 27 May 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কু‌ড়িগ্রামে বিজিবি-বিএসএফের উত্তেজনা

প্রতিবেদক
Probashbd News
May 27, 2025 1:05 pm

কু‌ড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশইন করাকে কেন্দ্র করে বি‌জি‌বি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে বড়াইবা‌ড়ি সীমান্তে-১০৬৭ সীমানা পিলারের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে অ‌বৈধভাবে ১৪ জন নারী পুরুষকে বড়াইবা‌ড়ি সীমান্ত দিয়ে পুশইন ক‌রার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি বুঝতে পেরে পুশইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)। এ নিয়ে বি‌জি‌বি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। পরে বি‌জি‌বির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বি‌সএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে।

এদের মধ্য ৯ জন পুরুষ ও ৫ জন নারী। তারা সবাই ভারতের বান্দরবান জেলার বা‌সিন্দা ব‌লে প্রাথ‌মিকভাবে স্থানীয় জানা গেছে।

ওই এলাকার খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ কয়েকজন জানান, ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে‌ দি‌চ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ চার‌টি গুলি ছোড়ে। বর্তমানে প‌রি‌স্থিতি কিছুটা থমথমে রয়েছে।

তবে জামালপুর ব্যাটা‌লিয়‌ন-৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ্যাডজু‌টেন্ট শামসুল হক জানান, বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে বি‌জি‌বি বাধা দেয়। পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগ‌রিক তা জানা যায়‌নি, তারা দুই দেশের শূন্যরেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছে। কিন্তু কোনো গোলাগু‌লির ঘটনা ঘটে‌নি।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দেশে ৭০ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী

দেশে ৭০ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী

লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারি

লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার মুক্তি মানেই গোটা জাতির মুক্তি: গয়েশ্বর

খালেদা জিয়ার মুক্তি মানেই গোটা জাতির মুক্তি: গয়েশ্বর

যুদ্ধবিধ্বস্ত ইরাকে ভোটগ্রহণ চলছে

যুদ্ধবিধ্বস্ত ইরাকে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ

নিরাপদ অভিবাসন ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ইতালি একমত

ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

১৮ বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না

১৮ বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না

সুইজারল্যান্ডে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের বনভোজন সম্পন্ন