Tuesday , 6 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোমানিয়া থেকে হাঙ্গেরি অনুপ্রবেশের সময় ২০ বাংলাদেশি আটক

প্রতিবেদক
Probashbd News
September 6, 2022 4:06 pm

রোমানিয়া থেকে অবৈধভাবে হাঙ্গেরি প্রবেশের সময় ২০ জন বাংলাদেশি ও ২০ জন সিরীয় নাগরিককে আটক করেছে পুলিশ। পাচারে সহযোগী হিসেবে দুই লাটভীয় নাগরিককেও আটক করা হয়েছে বলে জানিয়েছে সাতু মেরে বর্ডার পুলিশ।

রোমানিয়া বর্ডার পুলিশের সূত্রে ইনফোমাইগ্রেন্টসের এক সংবাদে বলা হয়, “রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করতে চাওয়া ৪০ জন অভিবাসীকে তাদের সাথে থাকা দুই গাইডসহ পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে।’’
সীমান্ত পুলিশের আইপিজে সাতু মেরে শাখা এবং হাঙ্গেরি সীমান্ত পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বর্ডার পুলিশের সিগেতু মারমাটিই টেরিটোরিয়াল ইন্সপেক্টরেটের দপ্তর জানায়, আটকৃতদের মধ্যে ২০ জন বাংলাদেশি এবং ২০ জন সিরীয়। তাদের মূল গন্তব্য ছিল ইতালি। অভিবাসীদের সাথে সীমান্ত এলাকায় অবস্থান করা দুটি মিনিবাসও জব্দ করা হয়েছে।

দুই মিনিবাসের চালক হিসেবে ছিলেন দু’জন লাটভীয় নাগরিক। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাদেরকে ২৪ ঘণ্টার জন্য আটক করা হয়েছে। তারা অভিবাসীদের গাইড এবং পাচারে সহযোগী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা পুলিশের।

বর্ডার পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় গতকাল ৪ সেপ্টেম্বর রাত ২টায়। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে যৌথ পরিকল্পনার অংশ হিসেবে গঠিত একটি দল সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় স্লোভাকিয়ার নাম্বার প্লেট ব্যবহারকারী একটি মিনিবাস দেখতে পেলে সেটিকে থামান। গাড়িটিকে শনাক্ত করার পর ৪৩ বছর বয়সি লাটভীয় চালকের কথায় সন্দেহে হলে পুরো গাড়িটি তদন্তের সিদ্ধান্ত নেয় পুলিশ। অধিকতর তদন্তের পর গাড়ির ভেতরে থাকা ২০ জন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায় পুলিশ।

বর্ডার পুলিশ আরও জানায়, “তদন্তের পর ২০ বাংলাদেশির কারও কাছেই বৈধ পরিচয়পত্র না থাকায় সবাইকে স্থানীয় সাতু মেরে বর্ডার পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অভিবাসীদের সবাই ২০ থেক ৪০ বছর বয়সি।”

এই অভিযানের কয়েক ঘণ্টা পর পায়ে হেঁটে হাঙ্গেরি সীমান্তের দিকে যেতে থাকা আরও ২০ জন সিরীয় বংশোদ্ভূত অভিবাসীকে আটক করে বেরভেনি বর্ডার পুলিশ।

প্রাথমিক তদন্তের পর তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন এবং ফেরত পাঠানোর আদেশ চূড়ান্ত করার পরবর্তী প্রক্রিয়া ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৮ ও ১৪ আগস্ট স্থানীয় পিটিয়া সীমান্ত পুলিশের সহায়তায় পরিচালিত এক অভিযানে ৫৪ বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ৩ আগস্ট থেকে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও মোকাবিলায় একটি যৌথ দল গঠন করে রোমানিয়া। নতুন এই পরিকল্পনায় সাতু মেরে পুলিশের টেরিটোরিয়াল সার্ভিসে, কেরেই বর্ডার পুলিশ এবং বেরভেনির পুলিশের সাথে সীমান্তবর্তী পেত্রেতি অঞ্চলের গ্রাম পুলিশ বিভাগকেও যুক্ত করা হয়।

এছাড়া রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে শেঙ্গেন অঞ্চলে প্রবেশ করতে চাওয়া বাংলাদেশি অভিবাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গণপরিবহণে চলছে নৈরাজ্য

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিনে নেমে গেল ভারত, শীর্ষে পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিনে নেমে গেল ভারত, শীর্ষে পাকিস্তান

রুশ হামলায় ১ কোটির বেশি ইউক্রেনীয় এখন বিদ্যুৎহীন: জেলেনস্কি

পণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে স্পেনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান

পণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে স্পেনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান

‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছে এনসিপি

মিশিগানের জমকালো প্যারেডে উৎসবে মাতলেন বাঙালিরা

পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলল সিঙ্গাপুর

বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলল সিঙ্গাপুর

বিজয় মাস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন, হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেনের প্রতি আহ্বান