Tuesday , 21 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন টিম ওয়ান জিরো ওয়ান এর সংগঠক লিটন সরকার

প্রতিবেদক
Probashbd News
December 21, 2021 7:37 am
মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন টিম ওয়ান জিরো ওয়ান এর সংগঠক লিটন সরকার

নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৫তম জন্মজয়ন্তী আগামী ১০ জানুয়ারি ২০২২  তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 দিবসটি উদযাপনে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিজয় মঞ্চ প্রাঙ্গণে ‘হাশেম উৎসব-২০২২’ আয়োজন করছে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন।

 উৎসব ঘিরে বসবে শিল্পী, সাহিত্যিক, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও প্রশাসনের কর্তাব্যক্তিসহ গণমানুষের মিলন মেলা।

 দিনব্যাপী চলবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা কার্যক্রম। প্রথমবারের মতো থাকছে ‘হাশেম পদক’ প্রদান। 

এছাড়াও শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ জনকল্যানে বিশেষ অবদানের জন্য ফাউন্ডেশনের জুরি বোর্ড নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।

উপরোক্ত অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পদক পেতে যাচ্ছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছানেবক লীগের সক্রীয় নেতা, ও  টিম ওয়ান জিরো ওয়ান এর সংগঠক লিটন সরকার।

উল্লেখ্য, করোনাকালীন সাধারণ মানুষের জন্য টিম ওয়ান জিরো ওয়ান এর অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হচ্ছে এই পদক।

সর্বশেষ - সাহিত্য