সর্বশেষ
সব ক্যাটাগরি

প্রবাস

ইতালির ভেনিসেবাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল পয়েন্টের উদ্ভোধন

Default Image

জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চীফ ইউরোপ   ঃ  ইতালিতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন  ব্যাবসা প্রতিষ্ঠান ।  এর ধারাবাহিকতায় ভেনিসে উদ্ভোধন করা হলো  ট্রাভেল পয়েন্টের । কিশোরগঞ্জ জেলার  কাজী রোনাক  ও তাজুল ইসলাম  এর যৌথ মালিকানায়  ভেনিসের মেসত্রে  ভিয়া পিয়াভে ১৭০ নাম্বারে  নতুন এ প্রতিষ্ঠান টিতে প্রবাসীদের কাফ সার্ভিসের মাধ্যমে আইনি সহায়তা  সহ  বৈধ উপায়ে বাংলাদেশ সহ বিশ্বের যে কোন দেশে অর্থ প্রেরন  ,  বাস ,  এয়ার টিকিট  ,  বিকাশ ,  কার্গো সার্ভিস দেয়া হবে।  ট্রাভেল পয়েন্টের উদ্ভোধন  করা হয় মিলাদ ও দোয়ার মাধ্যমে । 

এর পর ফিতা কেটে উদ্বোধন করেন  ভেনিসের কমিউনিটি নেতা ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ও ভেনিসের ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী   ।  সে সময়  কমিউনিটির নেতৃবৃন্দ সহ  বিভিন্ন  রাজনৈতিক দলের  ও সামাজিক ,  আঞ্চলিক  সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন ।  সে সময় প্রতিষ্ঠানের কর্ণধার  কাজী রোনাক ও তাজুল ইসলাম  জানান,  ইতালিতে বসবাসরত বাংলাদেশী সহ সকল প্রবাসীদের  কম সময়ে  কম খরচে সঠিক সেবা দিতে তাদের এ প্রতিষ্ঠান  কাজ করে যাবে সকলের সহযোগিতায়।

শেয়ার করুন: