Thursday , 4 August 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান

প্রতিবেদক
Probashbd News
August 4, 2022 7:52 pm

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাতে তাবুক শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান।

তিনি বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং এর সুফল সকলেই পাবে। রাষ্ট্রদূত প্রবাসীদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে সৌদি আরবে বাংলাদেশের সম্মান আরো সমুন্নত করার অনুরোধ জানান।

তাবুকে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যালনাল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তাবুক অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশী প্রবাসীরা অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার অত্যন্ত সচেতন। তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও কোন প্রয়োজন হলে দূতাবাস ও কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। মতবিনিময় সভায় কনসাল জেনারেল নাজমুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাহিত্য