বুধবার , ২৭ জুলাই ২০২২ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিমানবন্দরে নেমে প্রবাসী স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৭, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ

কুমিল্লার লাকসামের এক দুবাই প্রবাসী ঢাকা বিমানবন্দরে নেমে বাসায় পৌঁছানোর আগেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, নিহতের নাম নাজমা। তার বাড়ি খুলনার বাগেরহাটে। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। লাকসাম পৌরসভার বাতাখালি গ্রামের দুবাই প্রবাসী মাকসুদের সঙ্গে ভালোবাসার টানে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। এরপর তারা বিয়ে করেন। সাত বছর বয়সী একমাত্র কন্যা সন্তান নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।
মঙ্গলবার দুবাই থেকে দেশে ফিরছিলেন নাজমার স্বামী মাকসুদ। সকালে মাকসুদের স্বজনদের সঙ্গে একমাত্র মেয়ে মোহনাও বিমানবন্দর থেকে তাকে বাসায় আনতে ঢাকায় যায়। সন্ধ্যা ৬ টার দিকে বিমানবন্দরে নামেন মাকসুদ। কিছুক্ষণ পরই তার স্ত্রী বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। দুবাই থেকে স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা নিয়ে কৌতুহল দেখা দিয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ন্যাটোভুক্ত দেশে রুশ হামলায় ট্রাম্পের ‘উৎসাহ’, নিন্দা হোয়াইট হাউসের

শ্রীনগরে ষোলঘর ইউপি চেয়াম্যানের আগমনে এলাকাবাসীর ঢল

এক বছর নিষিদ্ধ দেশের দ্রুততম মানব ইসমাইল

এক বছর নিষিদ্ধ দেশের দ্রুততম মানব ইসমাইল

সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

সারওয়ার হোসেন এর কবিতা: বন্ধুকে দেখার অপেক্ষায়

সারওয়ার হোসেন এর কবিতা: বন্ধুকে দেখার অপেক্ষায়

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল, দাবি রাশিয়ার

ফ্রান্সের গির্জায় যৌন হয়রানি: ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের

ফ্রান্সের গির্জায় যৌন হয়রানি: ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

বিশ্বকাপে মরক্কোর সাফল্যের প্রশংসা সৌদি যুবরাজের

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা!

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা!