মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মানিকগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক বহিস্কার

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১২, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টায় ষষ্ঠ শ্রেণির প্রথম ক্লাশে শ্রেণি শিক্ষক আনিস উদ্দিন কয়েকজন ছাত্রকে বেত্রাঘাত করেন। এতে আহত ছাত্র সুলতান মাহমুদ নুরের পিতা আক্তার হোসেন বিদ্যালয় বরাবর লিখিত অভিযোগ করেন।

পরে বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই সাথে ঘটনাতদন্তে সদর উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিন জানান, তিনি ষষ্ঠ শ্রেণির ইংরেজী নবম ও দশম শ্রেণির ইতিহাস পড়ান। আজ ষষ্ঠ শ্রেনির প্রথম ক্লাশে চারজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়।

কারণ হিসেবে তিনি বলেন অনেক দিন ধরে শিক্ষার্থীদের চুল ছোট করার জন্য বলা হয়েছিল। যারা বড় চুল রেখেছিলো তারা কেটে ছোট করেছে। কিন্তু চার শিক্ষার্থী তাদের চুল ছোট করেনি। এই কারণে তাদের বেত্রাঘাত করা হয়েছে।

কাজটি ঠিক হয়নি বলে তিনি (ওই শিক্ষক) পরে আহত ছাত্র সুলতান মাহমুদ নুরের পিতা আক্তার হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে পরিচালকদের আহবান জানালেন প্রধানমন্ত্রী

মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা, পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পাহাড়ের সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করা হবে

জলদস্যুদের কবল থেকে রক্ষা পেল ইরানের তেলবাহী ট্যাংকার

জলদস্যুদের কবল থেকে রক্ষা পেল ইরানের তেলবাহী ট্যাংকার

আলুর পরোটা খেয়েছেন, এবার খান আম পরোটা!

ইউক্রেনের পরমাণু কেন্দ্র নিয়ে পুতিনের সঙ্গে ম্যাঁক্রোনের ফোনালাপ

মিশিগানে ভায়োলেটসের বর্ষপূর্তিতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

বিশ্বজুড়ে প্রশংসিত ১১ বছর বয়সী মালয়েশিয়ার মরিয়ম মুজামির

বিশ্বজুড়ে প্রশংসিত ১১ বছর বয়সী মালয়েশিয়ার মরিয়ম মুজামির

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় নোয়াখালীর দুই যুবক নিহত

মূলধন বাড়ল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা

মূলধন বাড়ল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা