রবিবার , ২০ মার্চ ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যোগাযোগবিচ্ছিন্ন রাঙ্গাবালী এখন বিদ্যুতের আলোয় আলোকিত

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২০, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ

মুজিববর্ষে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে লক্ষ্য ঠিক করেছিল সরকার তার কল্যাণে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার শতভাগ ঘর এখন আলোকিত হয়ে উঠেছে। পরিবর্তন আসছে উপজেলার মানুষের জীবনমানের।

পটুয়াখালীর রাঙাবালী উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষ কখনও ভাবেনি দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ অঞ্চলে বিদ্যুৎ আসবে। একে একে সতেরটি খুঁটি বসানো হয়েছে শুধু একটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে।

যে অঞ্চলের মানুষ কখনও ভাবেননি বিদ্যুতের কথা সেখানে এমন চিত্র দেখা যাবে বেশ কিছু জায়গায়। দেশের উপকূলীয় অঞ্চল রাঙাবালী উপজেলার প্রতিটি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এখন বিদ্যুতের আলোয় আলোকিত। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে তেতুলিয়া ও বুড়ো গৌরাঙ্গ নদীর তলদেশ দিয়ে সাবমেরিন সংযোগের অংশ হিসেবে স্থাপিত হয়েছে বিদ্যুৎ লাইন। উপকৃত হয়েছে ২৫ হাজারেরও বেশি পরিবার।

পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির অফিসার ইনচার্জ তৌফিক ওমর জানান, পুরো বিদ্যুতায়ন করতে ১৪ মাস সময় লেগেছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে ২০২১ সালের নভেম্বর মাসে শেষ হয়। প্রায় ২৫ হাজার পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার, মাশফাকুর রহমান বলেন, ‘এটা সবচেয়ে বড় চ্যলেঞ্জিং ছিল ১৪ মাসে এখানে সাবমেরিন ক্যাবল দেয়া হয়েছে। ৫.৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল তিনটা স্থানে বসানো হয়েছে।’ সরকারের যুগান্তকারী এ পদক্ষেপের কারণে এ অঞ্চলে বেড়েছে জমির দাম, জীবনমানেও এসেছে পরিবর্তন। এখন পর্যন্ত ২৬০ কোটি টাকার এই প্রকল্পে সংযুক্ত হয়েছে ৬টি ইউনিয়ের ১০৪ টি গ্রাম।

আর নয় প্রদীপ কিংবা সৌর বিদ্যুতের টিমটিমে আলো, এখন রাঙাবালীর ঘরগুলো ঝলমলে হয় বিদ্যুতের আলোয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ক্যাপ্টেন নওশাদের লাশ ঢাকায়

ক্যাপ্টেন নওশাদের লাশ ঢাকায়

কেন তালেবানের সঙ্গে সংলাপ দরকার, পার্লামেন্টে বললেন মের্কেল

কেন তালেবানের সঙ্গে সংলাপ দরকার, পার্লামেন্টে বললেন মের্কেল

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার হদিস নেই: বাণিজ্যমন্ত্রী

গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেয়া টাকার হদিস নেই: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা ও আটকেপড়া পাকিস্তানিরা বাংলাদেশের বোঝা: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ও আটকেপড়া পাকিস্তানিরা বাংলাদেশের বোঝা: প্রধানমন্ত্রী

ঘরের মাটিতে শেষ ম্যাচ, অথচ মাঠে নামাই হলো না ব্রাভোর

ঘরের মাটিতে শেষ ম্যাচ, অথচ মাঠে নামাই হলো না ব্রাভোর

শনাক্তের হার বেড়ে ৩১.২৯, আক্রান্ত ১০ হাজার ৯০৬ জন

শনাক্তের হার বেড়ে ৩১.২৯, আক্রান্ত ১০ হাজার ৯০৬ জন

ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যের আহ্বান কিউবার

৬ বছর পর ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র নির্বাচন

সিলেটে ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ টন ভোজ্য তেল উদ্ধার