Saturday , 17 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলেন জার্মানির আদালত

প্রতিবেদক
Probashbd News
July 17, 2021 7:45 am
কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলেন জার্মানির আদালত

কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের আদেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ আদালত। তাদের বক্তব্য হলো, কোনো ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় ধারণ করে এমন পোষাক কর্মস্থলে পরিধান করা যাবে না। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিষয়টি নির্ভর করবে। খবর আল জাজিরার।

জানা গেছে, জার্মানির একটি আদালত গত বৃহস্পতিবার এ আদেশ দেন। দেশটির দুই মুসলিম কর্মজীবী নারীর দায়ের করা মামলায় এমন রায় প্রদান করে দেশটির আদালত। কর্মস্থলে হিজাব পরায় চাকরিচ্যুত হওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই দুই মুসলিম নারী। প্রতিকার পেতে তারা আদালতে গেলে ওই প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেন জার্মানির ওই আদালত। ওই দুই মুসলিম নারী জার্মানির হ্যামবার্গে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করতেন। কর্মস্থলে হিজাব পরায় সম্প্রতি তাদের চাকরিচ্যুত করা হয়।

আদালত আরও বলেন, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা আইন বিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। ওই আদেশে আরও বলা হয়, এসব ক্ষেত্রে নিয়োগ দানকারী প্রতিষ্ঠান চাইলে কর্মী ছাটাই করতে পারবে।

এর আগে ২০১৭ সালে লুক্সেমবার্গের আদালত এক আদেশে বলেন, কর্মক্ষেত্রে মাথায় স্কার্ফসহ ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পরা যাবে না। ইউরোপের বিভিন্ন দেশে এ রায়ের বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলোর প্রতিবাদ অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
ধর্ষণের অভিযোগে বহিষ্কার ফ্রান্সের তারকা ফুটবলার

ধর্ষণের অভিযোগে বহিষ্কার ফ্রান্সের তারকা ফুটবলার

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে, এমন নীতি নেই: প্রতিমন্ত্রী

শনিবার চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

গাজায় দিনের পর দিন খাবার ছাড়াই থাকছেন প্রতি তিনজনের একজন: ইউনিসেফ

ইতালিতে সুনাম অর্জন করে ইউরোপের বাজারে টাটকা ব্রান্ড

সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের দান করে গেছেন সেই মার্কিন বিমান সেনা

পাকিস্তান সফর বাতিলের জেরে ইসিবি চেয়ারম্যানের পদত্যাগ

পাকিস্তান সফর বাতিলের জেরে ইসিবি চেয়ারম্যানের পদত্যাগ

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম