Friday , 13 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সুন্দর থাকার টিপস দিলেন কৃতী স্যানন

প্রতিবেদক
Probashbd News
August 13, 2021 10:27 am
সুন্দর থাকার টিপস দিলেন কৃতী স্যানন

কৃতী স্যাননের রূপে মুগ্ধ হয়েছেন এমন মানুষের সংখ্যা অনেকে বেশি। এককথায় পরম সুন্দর কৃতী। শুধু মিমি সিনেমাই নয়, সেই প্রথম সিনেমা ‘হিরোপন্থী’ থেকেই কৃতী স্যাননের রূপে মুগ্ধ পুরুষমহল। কৃতীর ছিপছিপে মেদবিহীন কোমর, তার ওপর গালে টোল পড়া হাসি, ঝকঝকে কোমল ত্বক সবারই নজর কাড়ে। রূপচর্চার বিষয়ে প্রাকৃতিক জিনিসের ওপরেই নির্ভর করেন কৃতী। এবার নিজের ব্যবহৃত এক বিশেষ ফেসপ্যাকের কথা সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

কৃতী বিশেষ এক প্যাকই নিয়মিত ব্যবহার করে থাকেন।  বাড়িতে কয়েকটি উপাদান দিয়ে খুব সহজ এক ফেসপ্যাক আপনিও বানাতে পারবেন। 

৪ চামচ বেসনের সঙ্গে মুগডাল বাটা মিশিয়ে নিন। তারপর এর মধ্যে এক কাপ দই, অল্প পরিমাণ হলুদ মিশিয়ে নিন। মুখে দিয়ে আধাঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যেই আপনার ত্বক একেবারে ঝকঝকে হয়ে উঠবে। রোদে পোড়া দাগ দূর করে জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক কার্যকর।

কৃতী জানিয়েছেন, নিমপাতা সিদ্ধ পানিতে রোজ মুখ ধুলে ত্বকে জেল্লা ফিরে আসে। শুধু তা-ই নয়, যারা শুকনো ত্বকের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এটি করুন। দারুণ ফল পাবেন। ত্বককে সব সময় সতেজ রাখতে বাইরে থেকে ঘরে ফিরে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন শশার রস। কিংবা আলু থেঁতো করে সেই রসও মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন। 

কৃতী জানিয়েছেন, রূপচর্চার পাশাপাশি দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করতে হবে। সেই সঙ্গে প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে। ত্বক ভালো রাখতে বেশি রাত জাগা যাবে না।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে: প্রধানমন্ত্রী

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে: প্রধানমন্ত্রী

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে বাড়ছে বিদ্যুৎ ও পানি সংকট

৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব

জাপানে ওমিক্রণের প্রভাবে দৈনিক সংক্রমণে রেকর্ড

জাপানে ওমিক্রণের প্রভাবে দৈনিক সংক্রমণে রেকর্ড

আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাস বাইডেনের

আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাস বাইডেনের

শিক্ষা ব্যবস্থায় আসছে আরও বড় পরিবর্তন

ডিএসই ও সিএসইতে সূচকে পতন

ডিএসই ও সিএসইতে সূচকে পতন

মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর