Wednesday , 15 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় মৃত্যু আবার অর্ধশতাধিক

প্রতিবেদক
Probashbd News
September 15, 2021 12:51 pm
করোনায় মৃত্যু আবার অর্ধশতাধিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৩৫ জনের। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৫৪৪ জনের। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। 

আর ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।  বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।  এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

খাদ্যশস্য নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত

৪ দিন বন্ধ থাকার পর ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু

৪ দিন বন্ধ থাকার পর ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এডিবি

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

এএফসি অনূর্ধ্ব১৭ বাছাই : ফাইনাল মনে করেই নামবে আজ

ইতালির জেনোভায় সাবেক ছাত্র দল অর্গানাইজেশনের আয়োজনে সভা অনুষ্ঠিত

দুই দিনের সফরে ভাসানচরে চীনের রাষ্ট্রদূত লি জিমিং

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা