Thursday , 22 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

থাইল্যান্ডে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত

প্রতিবেদক
Probashbd News
July 22, 2021 11:58 am
থাইল্যান্ডে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত

চলতি মাসের মাঝামাঝি করোনা সংক্রমণ রোধে রাত্রিকালীন কারফিউ জারি করে থাইল্যান্ডে সরকার। তারপরও করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে দেশটিতে। সেখানে বুধবার আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় থাইল্যান্ডে ১৩ হাজার ২ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।

আশিয়ানভুক্ত দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৭৭। অবশ্য গেল কয়েকদিন ধরেই দেশটিতে দৈনিক ১০ হাজারের ওপরে আক্রান্ত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ১০৮ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬১০ জন।

সর্বশেষ - সাহিত্য