রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গাজায় ১৮০ সাংবাদিকের মৃত্যু হয়েছে

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৭, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আজ যে তিন সাংবাদিকের মৃত্যু হয়েছে তারা হলেন আল-আকসা টিভির সৈয়দ রেদওয়ান, বার্তাসংস্থা সানাদের আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হানিন বারুদ।

ফিলিস্তিনি সংবাদিকদের নির্বিচারে হত্যা ও তাদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ থামাতে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে গাজার মিডিয়া অফিস।
দখলদার ইসরায়েল গত সপ্তাহে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ছয় সাংবাদিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হয়ে কাজ করে। যদিও তারা এই দাবির পক্ষে শক্তিশালী প্রমাণ দেখাতে পারেনি। এছাড়া আলজাজিরাও ইসরায়েলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সংগ্রহের কাজ করতে গিয়ে দখলদার ইসরায়েলের হামলায় ১৮০ জনেরও বেশি সাংবাদিক নিহত হওয়ার পাশপাশি প্রাণ হারিয়েছেন ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিনই গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে হামাসকে নির্মূলের নামে হামলা চালালেও এসব হামলায় প্রাণ হারানো বেশিরভাগ মানুষ গাজার সাধারণ বাসিন্দা।
সূত্র: আলজাজিরা

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি বহাল আদালতে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি বহাল আদালতে

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড সমবেদনা জানিয়েছেন জিএম কাদের

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন, বছরে ১ লাখ ডলার ফি দেওয়ার নির্দেশ

ডায়াবেটিস বেড়েছে কি-না বুঝে নিন সকালের ৫ লক্ষণে

ডায়াবেটিস বেড়েছে কি-না বুঝে নিন সকালের ৫ লক্ষণে

রোমানিয়ায় কাজের সুযোগ

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর পর জাপান-মালয়েশিয়া-থাইল্যান্ডে বেড়েছে সংক্রমণ

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর পর জাপান-মালয়েশিয়া-থাইল্যান্ডে বেড়েছে সংক্রমণ

শিক্ষার্থীদের কবে টিকার আওতায় আনা যাবে বলা কঠিন : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের কবে টিকার আওতায় আনা যাবে বলা কঠিন : শিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিয়োগ দিলেই কঠোর ব্যবস্থা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিয়োগ দিলেই কঠোর ব্যবস্থা