Sunday , 29 May 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিমানের ফ্লাইটে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি, লন্ডনে আটক ৭

প্রতিবেদক
Probashbd News
May 29, 2022 6:37 pm

রবিবার লন্ডনগামী একটি বিমানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজন নারী যাত্রীর সঙ্গে হাতাহাতি করে সাতজন যাত্রী। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে হাতাহাতির অভিযোগে সাতজন যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল রবিবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে।

রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লন্ডনগামী বিমানে হাতাহাতির ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী গালিগালাজ করছেন। সেই সঙ্গে দুজন নারী যাত্রীর সঙ্গে হাতাহাতিও করছেন।

তিনি বলেন, আমরা যতদূর জেনেছি, সামনের সারির এক যাত্রীর পায়ে পা লেগে যাওয়ার পর এ ঘটনার সূত্রপাত হয়। এরপর ওই হাতাহাতির ঘটনা ঘটে। এটা খুবই দুঃখজনক যে বিমানের কয়েকজন যাত্রী মিলে এ ধরনের অশোভন ঘটনা ঘটিয়েছেন।

তবে ওই সাতজন যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেন রাশিয়ার মধ্যে বৃহৎ যুদ্ধের আশঙ্কা

জলবায়ু সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশে ৭০ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী

দেশে ৭০ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে

ক্ষমা চাইলেন দুষ্কৃতিকারীদের মেরে ফেলার নির্দেশ দেয়া সাংসদ

রাজ আমায় জোর করে চুমু খায়: শার্লিন চোপড়া

রাজ আমায় জোর করে চুমু খায়: শার্লিন চোপড়া

বিপন্নপ্রায় তিতপুঁটি ও নারিকেলি চেলার প্রজনন কৌশল উদ্ভাবন

ইরানি জেনারেল সোলেইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি

ইরানি জেনারেল সোলেইমানির ঘাতক দুই মার্কিন ও ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি

ইডেন ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, বহিষ্কার ১৬