বুধবার , ২৪ নভেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যে বয়সের আগে বিয়ে করলে ঝগড়া হবে বেশি

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২৪, ২০২১ ১:০৭ অপরাহ্ণ
যে বয়সের আগে বিয়ে করলে ঝগড়া হবে বেশি

লাইফস্টাইল ডেস্ক

দাম্পত্য কলহ সব সংসারেই কমবেশি হয়। তবে অনেক পরিবারেই দাম্পত্য কলহ বেশি দেখা যায়। এর ফলে বিভিন্ন অঘটনও ঘটে। তবে এর কারণ কী শুধুই সাময়িক ভুল বোঝাবুঝি নাকি সব দোষ বয়সের?

আসলে বিয়ে উপযুক্ত বয়সে না হলে সংসারে অশান্তির পরিমাণও বেড়ে যায় বলে মত বিশেষজ্ঞদের। যদিও কোন বয়সে বিয়ে করবেন, সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।

তবে বিয়ে কতটা সফল হবে, তা কিন্তু নির্ভর করে সঙ্গীর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ও বোঝাপড়া কতটুকু সেটার উপর। সাম্প্রতিক গবেষণা বলছে, গণিতবিদরা একটি ফর্মুলা বের করেছেন, যা বলে দিতে পারবে কোন বয়স বিয়ের জন্য উপযুক্ত ও সেরা সময়।

ফর্মুলাটি কী? টম গ্রিফিথ্স ও ব্রায়ান ক্রিশচিয়ান তাদের বইয়ে ‘অ্যালগোরিদমস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অব হিউম্যান ডিসিশনস’ এমন একটি ফর্মুলার কথা উল্লেখ করেছেন।

যে ফর্মুলা জানান দেবে কোন বয়স বিয়ের জন্য সঠিক সময়। তাদের ফর্মুলা অনুযায়ী, ২৬ বছর বয়সে বিয়ে করলে সবচেয়ে বেশি সফল হবে সেই বিয়ে। এ বয়সের আগেই যাদের বিয়ে হয়, তাদের দাম্পত্য কলহও বেশি হয়।

এই ফর্মুলার পেছনের যুক্তিও ভিন্ন। ধরুন, আপনার লক্ষ্য হলো ৪০ বছরের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ শেষ করে ফেলবেন। আপনি যদি নির্ধারিত লক্ষ্যের ৩৭ শতাংশও শেষ করতে পারেন, তখনই বিয়ে করা উচিত। এমনই মত বিশেষজ্ঞদের।

তবে ২৬ বছর বয়সের আগে বিয়ে করলে কী হবে? এ বিষয়ে টম ও ব্রায়ানের মত, ২৬ বছরের আগে বিয়ে করলে সেই দম্পতির মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হবে। বিভিন্ন বিষয়ে তর্ক লেগেই থাকবে।

তবে অনেকেই এই থিওরি মানতে নারাজ। তাদের মতে, ২০-৮০ বছর বয়সের মধ্যে সবার জীবনেই পরিবর্তন আসে। পছন্দ-অপছন্দ বদলে যেতে পারে ২৬ বছরের পরও।

তাই অন্য দলের গবেষণায় দাবি করা হয়েছে, ২৮-৩২ বছরের মধ্যে বিয়ে করলে দীর্ঘস্থায়ী হবে বিবাহিত জীবন। একইসঙ্গে সুখীও হবে ওই জুটি।

সূত্র: আইবিটাইমস/ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু

গণটিকা কর্মসূচি ফের মুখ থুবড়ে পড়তে পারে: জিএম কাদের

গণটিকা কর্মসূচি ফের মুখ থুবড়ে পড়তে পারে: জিএম কাদের

এলপিজির দাম অস্বাভাবিক, ব্যবসায়ীদের সঙ্গে বসছেন জ্বালানি সচিব

থ্রি জিরো ভিশনে জোর দিতে বিশ্ববাসীকে আহ্বান ড. ইউনূসের

ছাত্ররাজনীতির সুনামের ধারা কোথায় যেন হারিয়ে গেছে : কাদের

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

এক কোটি ইউক্রেনীয় বাস্তুহারা হতে পারেন: জাতিসংঘ

এক কোটি ইউক্রেনীয় বাস্তুহারা হতে পারেন: জাতিসংঘ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে চায় অস্ট্রেলিয়া

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে চায় অস্ট্রেলিয়া

ভারতের সাথে হারলো বাংলাদেশের মেয়েরা

ইতালিতে বাইতুস সালাত আয়োজিত বার্ষিক ক্রীড়া ও বই বিতরণ