Monday , 21 March 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তিন বোনের এক স্বামী

প্রতিবেদক
Probashbd News
March 21, 2022 8:06 am

এক পরিবারের তিন বোনের বিয়ে হলো একই দিনে একসঙ্গে। এমন খবর স্বাভাবিক হলেও তিন বোনের বর যখন একজন, তখন সেটি চমকে যাওয়ার মতোই। আর এমনটাই ঘটেছে মধ্য কঙ্গোতে। তিন বোনই ভালোবাসেন এক যুবককে। একসঙ্গে একই দিনে বিয়ে করলেন তাদের প্রেমিককে। নাইজেরীয় সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমস ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, ওই যুবকের নাম লুইজো। আর তিন বোনের নাম নাতালি, নাদেগে ও নাতাশা। তিন যমজ বোনকে বিয়ে করার এ ঘটনা ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।
লুইজো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমার প্রথম পরিচয় হয় নাতালির সঙ্গে। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের দেখাও হয়। সেখানে দুই বোন নাদেগে ও নাতাশার সঙ্গে পরিচয় করিয়ে দেন নাতালি। লুইজো জানান, এতে তিনি ধন্দে পড়ে যান। তিনজন দেখতে অবিকল একই রকম। কে যে তার আসল প্রেমিকা, তা বারবারই ভুল করতে থাকেন। পরবর্তী সময় বাকি দুজনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন লুইজো। একই ছেলেকে কেন বিয়ে করলেন এমন প্রশ্নে তিন বোন বলেন, লুইজো যখন আসত, আমরা একেকবার একেকজন তার কাছে যেতাম। কিন্তু সে আমাদের আলাদা করতে পারত না। এভাবে আমরা সবাই তার প্রেমে পড়ে যাই। প্রথমে এটি ধাঁধার মতো ছিল, কিন্তু পরে কোনো কিছুই আর থামাতে পারেনি। কারণ লুইজোও আমাদের প্রেমে পড়ে গিয়েছিল।

সর্বশেষ - সাহিত্য