Saturday , 26 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

প্রতিবেদক
Probashbd News
February 26, 2022 9:43 am
ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সাবধানে সীমান্ত অতিক্রম করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে এখন অনেক দীর্ঘ লাইন। শুক্রবার যারা সীমান্ত অতিক্রম করতে পেরেছেন, তাদের একেকজনকে আট-দশ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

আর এই লাইনে অপেক্ষা করার সময় শারীরিক অনেক অসুবিধা ও কষ্ট সহ্য করতে হয়েছে।

যুদ্ধাবস্থায় এ অবস্থা উপেক্ষা করা সম্ভব নয়। যারা সীমান্ত অতিক্রম করতে চান, তাদের মানসিক ও শারীরিকভাবে এ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ সুযোগে একটি অসাধু চক্র এই প্রত্যাবর্তনের সময়ে ইউক্রেন থেকে আগতদের টাকার বিনিময়ে সাহায্য প্রদান করছে, যা মোটেও কাম্য নয়।

এ রকম কোনো ঘটনা নজরে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ।

সর্বশেষ - সাহিত্য