Saturday , 10 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সঞ্জয় কফিনবন্দী

প্রতিবেদক
Probashbd News
December 10, 2022 8:32 am

পরিবারের অভাব ঘুচাতে ধারদেনা করে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন সঞ্জয় চন্দ্র দাস (২৮)। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার ১০ দিনের মাথায় শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত সঞ্জয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ দোয়ালিয়া উমেস চন্দ্র দাসের ছেলে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও সঞ্জয়ের মামাতো ভাই রিপন চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন, সঞ্জয় দক্ষিণ আফ্রিকা এসেছে মাত্র ১০ দিন হয়েছে। সে সড়কপথে দক্ষিণ আফ্রিকা এসেছিল। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ধারদেনা করে আসা সঞ্জয়ের মরদেহ দেশে নেওয়ার মতো তার পরিবারের সামর্থ্য নেই।

নিহতের মামা স্বপন চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন, সঞ্জয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ধারদেনা করে প্রবাসে পাঠিয়েছেন। সঞ্জয়ের দুই ছেলে রয়েছে।

ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সঞ্জয় আজ কফিনবন্দী। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। মরদেহ আনতে তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সরকারের ওপর দায় চাপিয়ে ব্যর্থতা আড়াল করছে বিএনপি: ওবায়দুল কাদের

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার বন্ধ করার আহ্বান জানিয়েছেন নেপালের একজন সংসদ সদস্য

বসনিয়া থেকে ম্যাপ দেখে ইতালি যাওয়া এক বাংলাদেশি তরুণের গল্প

পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান শুরু বৃহস্পতিবার

পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান শুরু বৃহস্পতিবার

কথাসাহিত্যিক দিলারা হাশেম আর নেই

বেটউইনারের সাথে চুক্তি বাতিল করলেন সাকিব

ইউক্রেনকে বিভক্ত করার ইচ্ছা রাশিয়ার নেই: দিমিত্রি পেসকভ

ইউক্রেনকে বিভক্ত করার ইচ্ছা রাশিয়ার নেই: দিমিত্রি পেসকভ

পাকিস্তানে ডেপুটি স্পীকারের আদেশ অবৈধ, পার্লামেন্ট বহাল রাখার নির্দেশ

অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

অনুমোদনহীন কুরিয়ার সেবা ব্যবহার না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু