Saturday , 11 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাওয়াতের মৃত্যু নিয়ে ট্রল, ভারতীয় পরিচালকের ধর্মত্যাগের ঘোষণা

প্রতিবেদক
Probashbd News
December 11, 2021 7:25 am
রাওয়াতের মৃত্যু নিয়ে ট্রল, ভারতীয় পরিচালকের ধর্মত্যাগের ঘোষণা

ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করার প্রতিবাদে ইসলাম ধর্ম ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক আলি আকবর।  

শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন আলি আকবর। তার অভিযোগ, এ পোস্টে অনেক মানুষ ‘হা হা’ রিয়েক্ট দেন। এতেই ক্ষুব্ধ হন জাতীয় পুরস্কার জয়ী এ পরিচালক। 

তিনি জানান, যারা এমন সংবেদনশীল বিষয়ে মজা পান তারা ‘দেশদ্রোহী’। 

এক ভিডিওতে আলি আকবর বলেন, ‘জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার উত্তর।’

বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক জেনারেল রাওয়াতসহ ১৩ জন নিহত হন। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়। 

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্যে দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় তাদের শেষ শ্রদ্ধা জানান হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
শ্রেণিকক্ষে ময়লা, আজিমপুর গার্লসের অধ্যক্ষ সাসপেন্ড

শ্রেণিকক্ষে ময়লা, আজিমপুর গার্লসের অধ্যক্ষ সাসপেন্ড

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মেয়াদ বাড়ল

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মেয়াদ বাড়ল

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে হামলায় নিহত বেড়ে ১১

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে হামলায় নিহত বেড়ে ১১

নতুন প্রেমও ভেঙে গেলো শ্রাবন্তীর?

নতুন প্রেমও ভেঙে গেলো শ্রাবন্তীর?

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

অলিম্পিকের পর সানিয়া কি অবসর নেবেন?

অলিম্পিকের পর সানিয়া কি অবসর নেবেন?

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার বিরল রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার বিরল রেকর্ড

মিলারের ব্যাটিং তাণ্ডবে দ. আফ্রিকার সিরিজ জয়

মিলারের ব্যাটিং তাণ্ডবে দ. আফ্রিকার সিরিজ জয়