Friday , 26 August 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শনিবার

প্রতিবেদক
Probashbd News
August 26, 2022 4:06 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

এদিকে ধর্মঘটের ১৩তম দিনে আজও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে।

সর্বশেষ - সাহিত্য