Sunday , 2 October 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তুরস্কে পড়ুয়া বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
Probashbd News
October 2, 2022 3:39 am

তুরস্কে অধ্যয়নরত স্নাতক, স্নাতর, পিএইসডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ‘বিজয় একাত্তর মিলনায়তনে’ এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইসডি কোর্সে উত্তীর্ণদের মধ্যে ৩৯ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন এবং প্রবাসী বাংলাদেশিখরা বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা জানান, বিদেশে দূতাবাসের আয়োজনে এভাবে সংবর্ধনা দেওয়ায় নিজেদের ধন্য মনে করছেন। এছাড়া এ ধরনের সম্মাননা প্রাপ্তি মেধা বিকাশের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উৎদীপ্ত করবে বলেও শিক্ষার্থীরা মনে করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া তুরস্কের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যের শুরুতেই রাষ্ট্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গী শহীদদের স্মরণ করে দেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে অবদান রাখার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন যে নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ৭ জন বিজয়ীর মধ্যে ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী পুরস্কার হিসাবে দেওয়া হয়।

পরে, কৃতি শিক্ষার্থীদের সম্মানে কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সবাইকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এর আগে কোরআন থেকে তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পুতিন

‘দৈনিক ১০-১২ ঘণ্টা লোডশেডিং ছিলো বিএনপির তথাকথিত উন্নয়ন’

‘দৈনিক ১০-১২ ঘণ্টা লোডশেডিং ছিলো বিএনপির তথাকথিত উন্নয়ন’

ইসরায়েলি মন্ত্রী বললেন- দু’তিন বছরের মধ্যে হামলা হতে পারে ইরানে

কোহলিকে সব সংস্করণের নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন আফ্রিদি

কোহলিকে সব সংস্করণের নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন আফ্রিদি

প্রেসিডেন্ট হলে চীনের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

শিবচরের পদ্মায় ডুবল ১৩ জাহাজ, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত

নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলিতে নিহত ২

‘লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে’

‘লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে’