Monday , 18 July 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আজ বাংলাদেশে আসছেন ভারতীয় সেনাপ্রধান

প্রতিবেদক
Probashbd News
July 18, 2022 5:26 am

 

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। এ বছরের মে মাসে ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতায় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে (সিওএএস) ১৮ থেকে ২০ জুলাই বাংলাদেশ সফর করবেন।

ভারতের প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো জানায়, ভারতীয় সেনাপ্রধান আজ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার সফর শুরু করবেন।
তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কিত বেশ কিছু বৈঠক করবেন। এ ছাড়া তিনি ঢাকার ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। সফরের দ্বিতীয় দিনে ভারতের সেনাপ্রধান মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

সর্বশেষ - সাহিত্য