Sunday , 17 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশে দাঙ্গা-হাঙ্গামা বাধানোর অপচেষ্টা চলছে: জিএম কাদের

প্রতিবেদক
Probashbd News
October 17, 2021 12:43 pm
দেশে দাঙ্গা-হাঙ্গামা বাধানোর অপচেষ্টা চলছে: জিএম কাদের

কোরআন অবমাননার খবর সারাদেশে ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা বাধাতে একটি চক্র অপচেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয় মিলনায়তনে এক সভায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারার মাঝে কেমন করে পূজামণ্ডপে কোরআন রাখা হলো তা তদন্ত করতে হবে। কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলো, এটা বের করতে হবে।’

‘সামান্যতম ঈমান থাকলে কোনো মুসলিম কোরআন অবমাননা করে ষড়যন্ত্র করতে পারে না’, বলেও উল্লেখ করেন জিএম কাদের।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায় কখনোই তাদের উৎসবমুখর পূজা বানচাল করতে কোরআনকে অবমাননা করবে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘এক প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম মানি না বলে যে উস্কানিমূলক বক্তব্য ভাইরাল করেছেন, তার সঙ্গে এই ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখতে হবে সরকারকে।’

এসময় বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, ‘ওই প্রতিমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে কটূক্তি করেছেন। কটাক্ষ করেছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে। আবার সংবিধান পরিপন্থী কথা বলে, শপথ ভেঙেছেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে কথা বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া জরুরি।’

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যার ধর্মীয় বিশ্বাস আছে এবং যিনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সে কখনোই অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা করতে পারে না। দেশে এতো গোয়েন্দা সংস্থা কাজ করছে, তার মাঝেও কুমিল্লার মন্দিরে কে বা কারা কোরআন রেখেছে তা বের করতে হবে।’

দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য