Tuesday , 12 July 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর!

প্রতিবেদক
Probashbd News
July 12, 2022 1:40 pm

নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন।

তিনি টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন’।
একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন’।

নাগাল্যান্ডের মন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের।

সর্বশেষ - সাহিত্য