Thursday , 23 June 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ার রাজার বিশেষ ক্ষমায় দেশে ফিরলেন তিন বাংলাদেশি

প্রতিবেদক
Probashbd News
June 23, 2022 9:12 am

মালয়েশিয়া রাজার বিশেষ ক্ষমতায় তিন বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে সেদেশের সরকার।

বুধবার দিবাগত রাতে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তারা। ওই তিন বাংলাদেশি হলেন- খলিল মিয়া, অর্ণব রাসেল ও নুরুল ইসলাম।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিভিন্ন অভিযোগে আটক এসব বাংলাদেশি বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়ার কারাগারে ছিলেন। পরে তারা দণ্ড মওকুফ চেয়ে দেশটির রাজার কাছে আবেদন করলে তা গৃহীত হয়।

এদিকে, ওই তিন বাংলাদেশির মধ্যে দু’জনের দেশে গ্রামের ঠিকানা খুঁজে পেতে বেগ পেতে হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনকে। পরিবারের অসচ্ছলতার কারণে তাদের দেশে ফেরত পাঠাতে বিমান টিকিটের ব্যবস্থাও করতে হয়েছে খোদ হাইকমিশনকে।

ওই ব্যক্তিদের এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিকিটের ব্যবস্থা করেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় তাদেরকে বুধবার রাতেই দেশে ফেরত পাঠানো হয়।

এদিকে, বাংলাদেশিদের প্রতি মালয়েশিয়ার রাজার এমন মহানুভবতায় কৃতজ্ঞতা জানিয়েছেন সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতারা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আফগানিস্তানকে তালেবানের হাতে ছেড়ে এশিয়া সফরে কমলা হ্যারিস

আফগানিস্তানকে তালেবানের হাতে ছেড়ে এশিয়া সফরে কমলা হ্যারিস

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

করোনার দাপট অব্যাহত, অলিম্পিকে আক্রান্ত বেড়ে ৮৭

করোনার দাপট অব্যাহত, অলিম্পিকে আক্রান্ত বেড়ে ৮৭

জাতিসংঘের বাগানে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ, বৃক্ষরোপণ

জাতিসংঘের বাগানে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ, বৃক্ষরোপণ

খাদ্যসংকটের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ

কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

নাটোরে ডিবিসি প্রতিবেদকের ওপর হামলা, অত:পর

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই : প্রধানমন্ত্রী

পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই : প্রধানমন্ত্রী

মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না : ওবায়দুল কাদের