মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২০, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নিধনযজ্ঞের খবর যিনি বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের সেই অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গত শুক্রবার রুমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় সায়মন ড্রিংয়ের মৃত্যু হয় বলে তার আত্মীয় ক্রিস বার্লাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন স্টেশন একুশে টেলিভিশনের যাত্রা শুরুর সময় সাইমন ড্রিংয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বলা হয়, তার হাত ধরে এ দেশে টেলিভিশন সাংবাদিকতা নতুন মাত্রা পেয়েছিল।

রয়টার্স, টেলিগ্রাফ ও বিবিসির হয়ে সাইমন ড্রিং দীর্ঘদিন কাজ করেছে বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং তথ্যচিত্র নির্মাতা হিসেবে।

সাইমন ড্রিং বাংলাদেশে এসেছিলেন ২০০০ সালে। এ দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি গড়ে তোলার প্রধান কারিগর হিসেবে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর একুশে টিভি বন্ধ করে দেয়। ২০০২ সালের অক্টোবরে সরকার সাইমন ড্রিংয়ের ভিসা ও ওয়ার্ক পারমিট বাতিল করে তাঁকে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের আদেশ দিলে তিনি চলে যান।

সাইমন ড্রিংয়ের জন্ম ইংল্যান্ডে, ১৯৪৫ সালে। তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন ১৮ বছর বয়স থেকে। দেখেছেন ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন নানা দেশের অজস্র সহমর্মী মানুষ। তাদের কেউ কেউ ভূমিকা রেখেছিলেন রাইফেল কাঁধে যুদ্ধের মাঠে, শরণার্থী শিবিরে, কেউবা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বিভিন্নভাবে প্রতিবাদ ও জনমত গঠন করে। কঠিন সেই সময়ে তাঁরা যে ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে তা অবিস্মরণীয়। তেমনি একজন ‘সাহসী যোদ্ধা’ ছিলেন সাইমন ড্রিং।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যু ০.০০১ শতাংশেরও কম: গবেষণা

মালয়েশিয়ায় আবেদনকারিরা কোম্পানিতেই করতে পারবেন বায়োমেট্রিক

মালয়েশিয়ায় আবেদনকারিরা কোম্পানিতেই করতে পারবেন বায়োমেট্রিক

করোনায় প্রাণ গেল আরও ১৭৩ জনের

করোনায় প্রাণ গেল আরও ১৭৩ জনের

জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার

ইরাক-সিরিয়ায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

আফগান বিষয়ে একমত পাকিস্তান, যুক্তরাজ্য ও জার্মানি

আফগান বিষয়ে একমত পাকিস্তান, যুক্তরাজ্য ও জার্মানি

বাবরদের বিপক্ষে ওয়ানডে শুরু হওয়ার আগে ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ

বাবরদের বিপক্ষে ওয়ানডে শুরু হওয়ার আগে ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ

দেশের ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০৪১ সাল পর্যন্ত তো বাঁচব না, বাট উন্নয়নের কাঠামো দিয়ে গেলাম: প্রধানমন্ত্রী

২০৪১ সাল পর্যন্ত তো বাঁচব না, বাট উন্নয়নের কাঠামো দিয়ে গেলাম: প্রধানমন্ত্রী

পেগাসাস কাণ্ড: ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হওয়া নিয়ে যা বললেন সৌদি নারী সাংবাদিক

পেগাসাস কাণ্ড: ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হওয়া নিয়ে যা বললেন সৌদি নারী সাংবাদিক