Wednesday , 4 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাঁতার কেটে মক্কা যাওয়ার চেষ্টা, যুবক আটক!

প্রতিবেদক
Probashbd News
August 4, 2021 9:58 am
সাঁতার কেটে মক্কা যাওয়ার চেষ্টা, যুবক আটক!

তিন সপ্তাহ আগে এক আজব কীর্তি করেছিলেন তিনি। করোনার কারণে চলমান লকডাউনের কারণে এক জেলা থেকে অন্য জেলায় না যেতে পেরে সাঁতার কেটেই বন্ধুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এক যুবক। এর তিন সপ্তাহ আবারও একই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তবে এবার সাঁতার কেটে সৌদি আরবের মক্কা যাওয়ার চেষ্টা করেছেন ওই যুবক।

নিউ স্ট্রেইটস টাইমসের খবর বলা হয়েছে, মালয়েশিয়ার ২৮ বছর বয়সী ওই যুবককে তখন পেনাং বন্দর থেকে উদ্ধার করে স্থানীয় শ্রমিকরা। আবারও একই স্থান থেকে ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। এবার তিনি সৌদি আরবের মক্কায় যেতে চান বলে জানিয়েছেন ওই যুবক।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। উত্তরপূর্ব জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোফিয়ান সানতোং বলেছেন, ওই একই স্থান থেকে ঝাঁপ দেয়ার কিছুক্ষণ পর সমুদ্র থেকে তাকে উদ্ধার করে মেরিন পুলিশ।

তিনি জানান, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে পুলিশ একটি ফোন কল পায়। এক ব্যক্তি তানজুং সিটি মেরিনার কাছে সমুদ্রে ভেসে আছেন বলে জানতে পারি আমরা। প্রাথমিক তদন্তের পর জানতে পারি এই ব্যক্তিই তিন সপ্তাহ আগে এই স্পট থেকে ঝাঁপ দিয়েছিলেন। এবার তিনি জানান যে, তিনি মক্কায় যেতে চাইছিলেন।

ওই ঘটনার পর ওই যুবককে পেনাং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা হয়। এখন অধিকতর চিকিৎসার জন্য তাকে জালান পেরাক মানসিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এমনকি তার প্রস্রাব পরীক্ষা করা হয়েছে। তবে সেখানে কোনও মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’

‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’

মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশের আহম্মেদ মোত্তাকী

করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৌদিতে স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান

ওজন কমাতে স্ন্যাক্স খাওয়ার বিষয়ে সচেতন থাকুন

ওজন কমাতে স্ন্যাক্স খাওয়ার বিষয়ে সচেতন থাকুন

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

গ্রিসে তিন দিন ব্যাপী “বাংলাদেশের সুর” শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী।

পর্তুগাল-নর্থ মেসেডোনিয়ার মধ্যে জয়ী দল খেলবে কাতার বিশ্বকাপে

সোলাইমানি হত্যায় জড়িত ছিল ব্রিটিশ বিমান বাহিনী!

সোলাইমানি হত্যায় জড়িত ছিল ব্রিটিশ বিমান বাহিনী!

মালয়েশিয়ার রাজার বিশেষ ক্ষমায় দেশে ফিরলেন তিন বাংলাদেশি