বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
মে ৫, ২০২২ ৬:১৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ঠা মে) তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।করোনা শনাক্তের পর এখন আপাতত বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক। বৃহস্পতিবার (৫ই মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বেশ কয়েক দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেন ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেননি এবং এ কারণে প্রেসিডেন্ট বাইডেনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর চীনা নীতির ওপর দীর্ঘ প্রতীক্ষিত নির্ধারিত বক্তৃতাটি আপাতত দেবেন না অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার তার এই বক্তৃতা দেওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তিনি তার নিজের কার্যালয়ে ফিরে আসতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের সম্পূর্ণ দায়িত্ব ও ভ্রমণ পুনরায় শুরু করতে উন্মুখ হয়ে রয়েছেন।’

উল্লেখ্য, ওয়াশিংটনে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে অনেক এলিট ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্য-সহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও রয়েছেন। সর্বশেষ করোনায় আক্রান্তের তালিকায় বুধবার যুক্ত হলেন অ্যান্টনি ব্লিংকেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউরোপের শেনচেন ভিসারের মতো মধ্যপ্রাচ্যেও এগিয়ে যেতে এক ভিসায় তথ্যের ভ্রমণের সুযোগ।

১০ হাজারের বেশি নগদ অ্যাকাউন্ট পুনরায় সচল

১০ হাজারের বেশি নগদ অ্যাকাউন্ট পুনরায় সচল

বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা সুহানা

বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা সুহানা

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

ছাত্র রাজনীতি বন্ধ হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তি ও দেশের সামগ্রিক উন্নয়নে গতি আসবে

করোনার চতুর্থ ডোজ পাবেন যারা

‘সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া হবে’

‘সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া হবে’

বেগম খালেদা জিয়ার  রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করে  জার্মান  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রাংকফোর্ট শাখা।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করে জার্মান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রাংকফোর্ট শাখা।

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ১৮টি ঘোড়া উপহার দিল কাতারের সশস্ত্র বাহিনী