রবিবার , ৮ আগস্ট ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তালেবানদের ওপর মার্কিন বোমারু বিমান দিয়ে হামলার নির্দেশ বাইডেনের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৮, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ
তালেবানদের ওপর মার্কিন বোমারু বিমান দিয়ে হামলার নির্দেশ বাইডেনের

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর অগ্রযাত্রা ঠেকাতে বি-৫২ বোমারু বিমান এবং এসি-১৩০ গানশিপ দিয়ে বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, কাতারের বিমানঘাঁটি থেকে বি-৫২ বোমারু বিমান এবং এসি-১৩০ গানশিপ দিয়ে আফগানিস্তানের কান্দাহার, হেরাত ও লস্কারগাহ’র মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমা হামলা চালানো হয়েছে। দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান একসঙ্গে ৩২ টন বোমা ব্যবহার বহন করতে পারে।

এর পাশাপাশি মার্কিন বাহিনী এসি-১৩০ গানশিপ মোতায়েন করেছে, যা প্রতিদিন অন্তত পাঁচটি মিশন পরিচালনা করতে পারে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জওজান প্রদেশে তালেবান অবস্থানগুলোতে বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা।

দ্যা টাইমসের রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তার আগ পর্যন্ত এই ধরনের বিমান হামলা অব্যাহত থাকবে। ব্রিটিশ দৈনিকটি বলছে, দীর্ঘ পাল্লার এসব বোমারু বিমান মোতায়েন করে আমেরিকা আফগান সরকারের প্রতি তার সমর্থনের কথা পরিষ্কার করল।

এদিকে, আফগান বিমানবাহিনী এখনো মার্কিন সরবরাহকারী বিমানের ওপর নির্ভরশীল। আফগান বাহিনী যে বিমান ব্যবহার করে তার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং দক্ষ টেকনিশিয়ান নেই। এতদিন ধরে মার্কিন কন্ট্রাক্টররা এসব কাজ করত। 

দ্যা টাইমসের খবর অনুসারে এ কথাও পরিষ্কার হয় যে, বহু বছর ধরে আফগান বাহিনীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার কথা বললেও প্রকৃতপক্ষে আমেরিকা তা করেনি; তাদেরকে নির্ভরশীল করে রেখেছে।

সূত্র : পার্সটুডে 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সরকারি পাটকলের বদলি শ্রমিকদের পাওনা পরিশোধে ২১২ কোটি টাকা বরাদ্দ

সরকারি পাটকলের বদলি শ্রমিকদের পাওনা পরিশোধে ২১২ কোটি টাকা বরাদ্দ

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

মার্চ-এপ্রিলে বাড়তে পারে সংক্রমণ

মার্চ-এপ্রিলে বাড়তে পারে সংক্রমণ

কুয়েতে বড় পর্দায় খেলা দেখতে প্রতিদিন বাড়ছে প্রবাসীদের ভিড়

মতিঝিলে টিপু খুন: গ্রেপ্তার মুসাকে আনতে ওমানে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা

ব্রিটিশ রানির প্রাসাদে সশস্ত্র তরুণ গ্রেফতার

ব্রিটিশ রানির প্রাসাদে সশস্ত্র তরুণ গ্রেফতার

ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত

ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত

প্রায় দুই মাস ধরে হাসপাতালের বেডে টাইগার মিলন