Thursday , 12 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

প্রতিবেদক
Probashbd News
August 12, 2021 7:27 am
আখাউড়া স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী হাজি আব্বাস উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট এবং কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া ও আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, অসুস্থজনিত কারণে ১০ আগস্ট আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ইমাম ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্বাস উদ্দিন ভূঁইয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ীরা শোকাহত। তার প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়ে আগেই ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

আগামীকাল শুক্রবার আখাউড়া স্থলবন্দর সাপ্তাহিক বন্ধ থাকবে। পর দিন শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য ফের শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী বলেন, ব্যবসায়ীর মৃত্যুতে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চায় সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চায় সরকার

হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে : ইরান

হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে : ইরান

রেল ট্রানজিট নিয়ে যারা সমালোচনা করছে, তারা ১৯৭১ সালে পাকিস্তানের দালালি করেছে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একবার দেখলেই মুছে যাবে ছবি-ভিডিও

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একবার দেখলেই মুছে যাবে ছবি-ভিডিও

করোনার কারণে চীনে আটকা ৮০ হাজার পর্যটক

অবৈধদের গ্রেপ্তারে অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

শাহ আমানতে ১২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

সদর উপজেলার প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হলো নারগুন

রানির শেষকৃত্যে থাকবেন ১০ হাজার সেনা

প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প অযোগ্য, মন্তব্য হোয়াইট হাউজের

প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প অযোগ্য, মন্তব্য হোয়াইট হাউজের