রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লুটের রাজনীতি থেকে বের না হলে উন্নতি করা যাবে না : রুমিন ফারহানা

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৪, ২০২২ ৬:০৩ পূর্বাহ্ণ

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা খাতে আমাদের বেশি বরাদ্দ দেওয়ার কথা, সেটা দেওয়া হয় না। কারণ এখান থেকে লুটপাট করা যায় না। অবকাঠামোর দিকে আমাদের নজর বেশি। প্রথম কারণ হলো মানুষকে দৃশ্যমান কিছু দেখিয়ে ভুলিয়ে রাখা যায়। দ্বিতীয় কারণ, এর থেকে বিশাল অঙ্কের টাকা লুটপাট করা যায়। এই যে লুটের রাজনীতি, সবকিছু খেয়ে ফেলার রাজনীতি— এগুলো থেকে বের হতে না পারলে আমরা উন্নতি করতে পারব না।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আয়োজনে ‘জনশুনানি : জাতীয় উন্নয়ন ও স্থানীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আমার বাবাকে জেলে যেতে দেখতাম স্বৈরাচারী এরশাদ সরকারে সময়। কিন্তু কখনো আমি এই ভয়টা পাইনি যে আমার বাবা আর কখনো ফিরে আসবে না অথবা আমার বাবা হারিয়ে গেছে— এমন ভয়ও ছিল না। ভয় ছিল না— আমার মা দরজায় দরজায় ঘুরবেন, আমার বাবা কোথায়?

বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজ উন্নয়ন নিয়ে অনেক আলাপ হয়। উন্নয়ন নিয়ে অনেক আলাপ শুনেছি। উন্নয়ন মানে কি? ডেভেলপমেন্ট অব ফ্রিডম বইয়ে অমর্ত্য সেন পরিষ্কার ভাষায় বলেছেন, উন্নয়ন হচ্ছে দারিদ্র, দমনকারী অপশাসন, রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চনা, অর্থনৈতিক অসহিষ্ণুতা, নিপীড়ন থেকে মুক্ত থাকা। এর কোনোটা আমরা অর্জন করতে পেরেছি? পারিনি। উন্নয়নকে আমরা দালান কোঠা বা অবকাঠামো নির্মাণের মতো সীমাবদ্ধ জায়গায় নিয়ে গেছি।

তিনি আরও বলেন, আমি একজন দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে দুই ধরনের রাজনীতিকে কাছ থেকে দেখেছি। যখন আমার কলিগদের দিকে তাকাই তখন আমি একজন বন খেকো দেখি, পাহাড় খেকো দেখি, ব্যাংক খেকো দেখি, টাকা পাচারকারী দেখি, মাদক ব্যবসায়ী দেখি। এই ধারা যতদিন পরিবর্তন না হবে আমরা যেই প্রান্তিকটা থেকেই আসি না কেন, সেই প্রান্তিকটা থেকে উত্তরণের কোনো পথ খোলা নেই। রাজনীতিকে আগে সুস্থ ধারায় আনতে হবে।

রাজনীতিবিদদের বেশি কথা বলার সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, আমরা যারা রাজনীতি করি তারা শুনি কম বলি বেশি। আজ এখানে এসে মনে হলো আমাদের শোনাটা খুব প্রয়োজন ছিল, নিজেকে ঋদ্ধ করার জন্য। যাদের নিয়ে কাজ করতে চাই, যাদের নিয়ে এগিয়ে যেতে চাই, যাদের নিয়ে আগামীর বাংলাদেশ রচনা করতে চাই তারা কী ভাবছে, তারা কী সমস্যার মুখোমুখি হচ্ছে? তাদের দিন কীভাবে কাটছে সেটা জানাটা খুব জরুরি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ধ্বংস করার দাবি রাশিয়ার

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

৯ বছর পর ইতালি আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৪ নভেম্বর

৯ বছর পর ইতালি আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৪ নভেম্বর

রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ

মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপনে প্রবাসীদের ক্ষোভ

প্রশ্নপত্র ফাঁস: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

অর্ধেকের বেশি মানুষকে ভ্যাকসিন দিয়েছে জার্মানি

অর্ধেকের বেশি মানুষকে ভ্যাকসিন দিয়েছে জার্মানি

বাবার প্রতি ভালোবাসার মূল্য দিলেন হারিসা

‘১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি’

‘১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি’