Monday , 16 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগান ইস্যুতে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
August 16, 2021 10:14 am
আফগান ইস্যুতে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ২০ বছর পর আবারও কাবুল দখলে নিয়েছে তালেবান। দেশটির প্রশাসনের বিভিন্ন পদের কর্মীদের উদ্দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। পাশাপাশি, রাষ্ট্রীয় প্রশাসনে নিযুক্ত সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বানও করেছে তারা। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান।

আফগান ইস্যুতে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না। স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান

শাহরিয়ার আলম আরও বলেন, আফগানিস্তানের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।

আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী

চাঁদাবাজ বলে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন কাদের

চাঁদাবাজ বলে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন কাদের

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভ: অটোয়া পুলিশপ্রধানের পদত্যাগ

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভ: অটোয়া পুলিশপ্রধানের পদত্যাগ

উন্নয়নশীল দেশ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না: রাষ্ট্রপতি

উন্নয়নশীল দেশ নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না: রাষ্ট্রপতি

হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

আবারও বাড়ছে তেলের দাম

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ

রানির শেষকৃত্যে থাকবেন ১০ হাজার সেনা

দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় নতুন করে কৃষি বিপ্লব ঘটবে: কৃষিমন্ত্রী

দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় নতুন করে কৃষি বিপ্লব ঘটবে: কৃষিমন্ত্রী