Friday , 17 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম ভুলে গিয়েছিলেন বাইডেন

প্রতিবেদক
Probashbd News
September 17, 2021 9:35 am
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম ভুলে গিয়েছিলেন বাইডেন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ‘অস্বস্তি’ কথাটি সম্ভবত চিরতরে জড়িয়ে গেছে। কখনো তাঁদের নাম উচ্চারণে ভুল করায়, আবার কখনো প্যান্ট চুরির ঘটনায় তাঁদের বারবারই অস্বস্তিতে পড়তে হয়েছে। এবার তো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নামই ভুলে গেলেন একজন। এই একজন যে সে ব্যক্তি নন, খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় একটি নিরাপত্তা চুক্তি করেছে। এই চুক্তির ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার। হোয়াইট হাউসের ডায়াসে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ঘোষণাটি দেন জো বাইডেন। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এ সময়ই বাইডেন ওই অস্বস্তিকর ঘটনার জন্ম দেন।

চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার সময় বরিসকে তাঁর নাম ধরে ধন্যবাদ দেন বাইডেন। এরপর তিনি মরিসনের দিকে ফেরেন। কিন্তু তাঁর নাম মনে করতে না পেরে তিনি বলে বসেন, ‘আমি এই দিকের ব্যক্তিকেও ধন্যবাদ দিতে চাই।’ এ সময় মরিসনের চেহারায় অস্বস্তি স্পষ্ট। স্মিত হেসে বাইডেনকে প্রত্যুত্তর দেওয়া ছাড়া সে সময় তাঁর আসলে কিছু করার ছিল না।

তবে পরক্ষণেই নিজেকে সুধরে নেন বাইডেন। ততক্ষণে অবশ্য যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওই ঘটনা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্যও করছেন।

এর আগে ২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নাম ভুল করে উচ্চারণ করেছিলেন ‘ম্যালকম ট্রাম্বল’। তারও আগে ১৯৮৬ সালে তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজারকে যুক্তরাষ্ট্র সফরের সময় তাঁর হোটেলকক্ষ থেকে অভ্যর্থনাকক্ষে হাজির হতে হয়েছিল তোয়ালে পরে। কারণ, কে বা কারা তাঁর ঘড়ি, টাকাকড়ি আর প্যান্ট চুরি করে নিয়ে গিয়েছিল।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় সেনা মোতায়েনের প্রস্তাব ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

অস্ট্রেলিয়ার নতুন সাবমেরিন চলবে না নিউজিল্যান্ডের জলসীমায়: আরডার্ন

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ

শ্বাসরুদ্ধকর ফাইনালে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আশরাফ গনি

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আশরাফ গনি

বায়জিদের প্রক্সি দেওয়া তানভীর রাবির ভর্তি পরীক্ষায় প্রথম, পরে ফলাফল বাতিল

শ্রীনগরে বিএিনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত অর্ধশতাধিক