Friday , 17 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

প্রতিবেদক
Probashbd News
December 17, 2021 6:03 am
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

জাপানের ওসাকায় একটি ৮ তলা ভবনে আগুন লেগে ২৭ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনার কবলে পড়া বেশিরভাগ মানুষের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই ফ্লোরে একটি ক্লিনিক ছিল যেটিতে মানসিক স্বাস্থ্যের রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

এদিকে, জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ওসাকা মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট সকাল ১০ টা ২০ মিনিটে সেন্ট্রাল ওসাকার কিতাশিঞ্চি জেলায় আগুন লাগার খবর পায়। জানা গেছে, ভবনের চতুর্থ বা পঞ্চম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এখনও উদ্ধার কাজ চলছে।

এনএইচকের খবরে বলা হয়েছে, কোথা থেকে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ। ভবনটি একটি বাণিজ্যিক ও বিনোদনকেন্দ্রিক জেলার মধ্যে অবস্থিত।

সর্বশেষ - সাহিত্য