Thursday , 7 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এমবাপ্পেকে নিয়ে ‘বোমা ফাটালেন’ তার মা

প্রতিবেদক
Probashbd News
October 7, 2021 12:46 pm
এমবাপ্পেকে নিয়ে ‘বোমা ফাটালেন’ তার মা

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসি যোগদানের পর অনেকটাই মনক্ষুণ্ন ছিলেন দলটির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 

মহাতারকার ছায়ায় নিজে ঢেকে যাবেন এই শঙ্কায় পিএসজি ছাড়তে চাইছিলেন। কথা হয়ে গিয়েছিল স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গেও। 

দুই দিন আগে ফরাসি দৈনিক লে’কিপের সঙ্গে সাক্ষাৎকারে এমবাপ্পে নিজেই বলেছেন, গত জুলাইয়েই পিএসজি রিয়ালে যেতে চেয়েছিলেন। 

এদিকে এমবাপ্পেকে নিজেদের দলে ভেড়াতে টোপ দিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। বললেন, ‘রিয়াল মাদ্রিদ এখনো বিশ্বের সেরা ক্লাব। যেখানে তরুণদের সঙ্গে খেলে অসাধারণ দল গঠন করে অনেক তৃপ্তি পাওয়া যাবে।’

সত্যি কি এমবাপ্পে পিএসজি ছেড়ে নতুন মৌসুমে রিয়ালে যোগ দেবেন?

গত কয়েক মাস ধরে চলমান এমন গুঞ্জনের আগুনে পানি ঢাললেন এমবাপ্পের মা ফাইজা লামারি। রীতিমতো বোমা ফাটালেন তিনি।

তিনি জানালেন, ফরাসি তারকার পিএসজিতে চুক্তি নবায়ন নিয়েই এখন আলোচনা করছেন তারা! 

ফরাসি দৈনিক লা পারিসিয়েনে সাক্ষাৎকারে এমবাপ্পের মা বলেছেন, ‘এই মুহূর্তে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন নিয়ে কথা বলছি আমরা। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাব কি না, সে বিষয়ে গত রাতেই (পিএসজির ক্রীড়া পরিচালক) লিওনার্দোর সঙ্গে আমার কথা হয়েছে। এখন এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য সবকিছুই নিংড়ে দেবে’।

অবশ্য ছেলের মনের ওপর কোনো চাপ প্রয়োগ করতে চান না মা ফাইজা। তাতে নাকি মন ভেঙে যায় তার।

ফাইজা বললেন, ‘কিলিয়ানের মানসিকভাবে খুশি থাকা জরুরি। ও অখুশি থাকলে আপনাকে সেটা সরাসরি বলে দেবে। খেলা নিয়ে মতের অমিল থাকলে কখনো কখনো ও এটাও বলে ফেলে “আমি খেলাই ছেড়ে দেব।” আমাদের এমনটা নিয়মিতই বলে (হাসি)। কিলিয়ানের ক্ষেত্রে রাতারাতি যেকোনো কিছু বদলে যেতে পারে।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
রোহিঙ্গা প্রত্যাবাসন: আশা-নিরাশার দোলাচলে

রোহিঙ্গা প্রত্যাবাসন: আশা-নিরাশার দোলাচলে

কাতারে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর তরুণের মৃত্যু

জকসু নির্বাচন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

বয়সের ছাপ ধীর করার কার্যকর পন্থা

বয়সের ছাপ ধীর করার কার্যকর পন্থা

মানবিক সহায়তার বিমানে অস্ত্র পাঠানো হচ্ছে ইউক্রেনে

গ্রেপ্তার হতে পারেন শিল্পা

গ্রেপ্তার হতে পারেন শিল্পা

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

মৃত্যুর মুখে চীনের সেই নারী সাংবাদিক

মৃত্যুর মুখে চীনের সেই নারী সাংবাদিক

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাস সক্রিয় হচ্ছে

কোটি টাকার সহায়তা দিয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস