সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কুমার বিশ্বজিতের ছেলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৩:০৯ পূর্বাহ্ণ

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও শঙ্কা এখনো কাটেনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এসটি মাইকেল হাসপাতালে নিবিড় কুমারের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

কানাডার স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা হাসপাতালের আইসিইউতে তাদের একমাত্র ছেলেকে দেখতে যান। সন্তানকে দেখার পর বিমর্ষ হয়ে পড়েন তারা।

চিকিৎসকরা জানিয়েছেন, নিবিড় কুমারকে সারিয়ে তুলতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিবিড় কুমারের আরও একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এজন্য চিকিৎসকরা নিবিড়ের শারীরিক অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।

সড়ক দুর্ঘটনায় নিবিড়ের মাথার একটি বড় অংশ ও চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বুকের পাঁজরেও ক্ষতিগ্রস্ত হয়। শরীরের আর কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূলত দেখার জন্য ক্যামেরা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হবে। তারপরে অস্ত্রোপচার সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় টরেন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়। এতে আহত হন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্তের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। টরন্টোর বাংলাদেশ কনসাল অফিস ডেথ সার্টিফিকেট ইস্যু করবে। তারপরই মরদেহ দেশে পাঠানো হবে।

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সড়ক দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে কানাডায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী হলফনামা: বাড়ি-গাড়ি-স্বর্ণ কিছুই ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডব্লিউএইচও’র তোয়াক্কা না করেই বুস্টার ডোজের পরিকল্পনা জার্মানির

ডব্লিউএইচও’র তোয়াক্কা না করেই বুস্টার ডোজের পরিকল্পনা জার্মানির

‘ঢাকায় যাদের জমি-ফ্ল্যাট আছে, সবাই কালো টাকার মালিক’

‘রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার ব্যবস্থা করেছিল বিএনপি’

‘রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার ব্যবস্থা করেছিল বিএনপি’

বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের উর্ধ্বে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লন্ডনে কাদা মিশ্রিত বন্যা!

পাকিস্তান দূতাবাসের টুইটার থেকে ইমরান খানকে নিয়ে প্যারোডি

পাকিস্তান দূতাবাসের টুইটার থেকে ইমরান খানকে নিয়ে প্যারোডি

চুক্তিতে ফিরল রাশিয়া, বিশ্ববাজারে কমল গম-সয়াবিন-ভুট্টার দাম