Wednesday , 14 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঢাকার ৩ স্থান অবরোধ, তীব্র যানজট

প্রতিবেদক
Probashbd News
January 14, 2026 3:17 pm

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করা হয়। অন্যদিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টার দিকে।

সরেজমিনে দেখা যায়, অবরোধকারী তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়। শিক্ষার্থীদের দাবি, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ এর অনুমোদন দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
স্কুলের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করল প্রশাসন, খুশি শিক্ষার্থীরা

স্কুলের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করল প্রশাসন, খুশি শিক্ষার্থীরা

রোহিঙ্গা প্রত্যাবাসন: আশা-নিরাশার দোলাচলে

রোহিঙ্গা প্রত্যাবাসন: আশা-নিরাশার দোলাচলে

সেনা-বিমানবাহিনীর সঙ্গে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনা-বিমানবাহিনীর সঙ্গে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫

বরগুনায় বিয়ের দাবিতে জর্ডান ফেরত নারীর অনশন

কে হবেন ফিলিস্তিনের পরবর্তী অন্তর্বর্তী প্রেসিডেন্ট, জানালেন মাহমুদ আব্বাস

মিয়ানমার জান্তার নির্বাচনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

মিয়ানমার জান্তার নির্বাচনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

টিকটক করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় তারকা

টিকটক করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় তারকা

আরোহীসহ রাশিয়ার বিমান আটকে দিলো শ্রীলঙ্কা

এক পাশ ফিরে ঘুমোনো কি স্বাস্থ্যর পক্ষে ভাল, জেনে নিন সত্যিটা

এক পাশ ফিরে ঘুমোনো কি স্বাস্থ্যর পক্ষে ভাল, জেনে নিন সত্যিটা