শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় মৃত্যু-শনাক্ত আবারও কমল

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৫, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
করোনায় মৃত্যু-শনাক্ত আবারও কমল

দেশে করোনাভাইরাসে মৃত্যু আবারও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।গতকাল (বৃহস্পতিবার) মৃত্যু হয়েছিল ৭ জনের। দেশে করোনায় এ পর্যন্ত মোট ২৭ হাজার ৮৯০ জন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৯৬ জন। গতকাল (বৃহস্পতিবার) শনাক্ত হয়েছিল ২৪৭ জন।এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আমাদের সন্তানদের খেলার জন্য তেতুলতলা মাঠটি বুঝিয়ে দিন

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

দ. আফ্রিকায় থাকা দুই আসামিকে ফেরত চায় বাংলাদেশ

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আর্ত মানবতার সেবার লক্ষে ডামুড্যা উপজেলা এসোসিয়েশন অফ ইতালি পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’

ভিডিও করায় আইনজীবীদের ওপর ছাত্রলীগের হামলা

গাইবান্ধায় কবর থেকে উঠে এলেন নারী?