Saturday , 24 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালির ভেনিসে দুই দিন ব্যাপী কনসুলেট সেবা সম্পন্ন । সঠিক সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশীরা

প্রতিবেদক
Probashbd News
September 24, 2022 1:46 pm

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির ভেনিস ও আসপাশের শহরের প্রবাসী বাংলাদেশীদের কনসুলেট সেবা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে ।

ইতালির ভেনিস শহরে বসবাস করছে প্রায় ২২ হাজার বাংলাদেশী । অফিস সময়ে কাজ থাকায় অনেকেই তাদের পাসপোর্ট রি-নিউ , পারিবারিক সনদ সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ করাতে সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন সমস্যার কারনে ভেনিসে দীর্ঘদিন কনস্যাুলেট সেবা হতে বঞ্চিত ছিলেন ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশীরা।

ভেনিস কমিউনিটিতে বাংলাদেশীরা কয়েকটি ভাগে বিভক্ত থাকায় বিগত সময়ে কনসুলেট সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশীরা হয়রানির শিকার হন, সে সময় ইতালির ভেনিস প্রশাসন সার্ভিস বন্ধ করে দেন। তবে এ বছর বাংলাদেশীদের সার্থে ভেনিস কমিটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে কনসুলেট জেনারেলের সাথে দেখা করে দুই দিনের কনসুলেট সেবার ব্যাবস্হা করেন। দীর্ঘ ৭/৮ বছর পর সুশৃঙ্খল ভাবে ও সঠিক সেবা পেয়ে প্রবাসী বাংলাদেশীরা সন্তোষ প্রকাশ করেন।

ভেনিসের মেস্রে এলাকার একটি বড় হল রুমে আয়োজন করা হয় মিলান কনসুলেট অফিসের কনস্যাুলেট সেবা। দীর্ঘ সময় লাইন ধরে সুশৃঙ্খল ভাবে সেবা কার্যক্রম টি পরিচালনা করতে পেরে সেচ্ছাসেবক রাও খুশি।

ইতালির ভেনিস, পাদোভা, মনফালকনে , ত্রেভিজো সহ বেশ কয়েকটি শহরের প্রায় ২ হাজার প্রবাসী বাংলাদেশী অতিরিক্ত টাকা না দিয়ে কনস্যাুলেট সেবা গ্রহন করে খুশি সকলে। তা ছাড়া সঠিক সেবা দিতে পারায় সকলে নিয়ম মেনে সহযোগিতা করার জন্য আয়োজক ও সেচ্ছা সেবকরা সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশীদের মাঝে পূনরায় এমন শৃঙ্খলা মেনে বছরে অন্তত ৩ থেকে ৪ বার কনস্যাুলেট সেবা প্রদানের জন্য মিলানো কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর কাছে অনুরোধ জানান।

সর্বশেষ - সাহিত্য