Monday , 30 September 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
September 30, 2024 1:57 pm

অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর তিনি বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম। তিনি ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রম বাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন। ড. ইউনূস দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

সর্বশেষ - সাহিত্য